জমি নিয়ে বিবাদের জেরে গুলি চালানোর অভিযোগ।তৃণমূলের গ্রামপঞ্চায়েতের সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে।সোমবার রাতে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় সামশেরগঞ্জের নতুন সিকদারপুর গ্রামে।
প্রতাপগঞ্জ পঞ্চায়েতের সদস্য তাশিকুলের (ডালিম) স্ত্রী জানান,সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য সাকিল ও তার দলবল তার স্বামীকে মারধোর করে এবং গুলি চালায়।এছাড়াও বাড়ি,গাড়ি ভাঙচুর করে।
এক প্রতিবেশীর বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
এই ঘটনায় গ্রাম পঞ্চায়েতের সদস্য তাশিকুল(ডালিম) সহ তার দুই ছেলেকে আটক করেছে সামশেরগঞ্জ থানার পুলিস।
যদিও এই নিয়ে পঞ্চায়েত সমিতির সদস্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।







