জেলা

পুলিশের গাড়ি ধাক্কায় মৃত এক,এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়

পুলিশের গাড়ি ধাক্কায় মৃত এক।এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ধুলিগাও এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,সুজালি গ্রাম পঞ্চায়েতের সামনে পুলিশের একটি গাড়ি দার করানো ছিলো।গাড়িতেই চাবি রেখে পুলিশের গাড়ির চালক চা খেতে যায়।সেই সময় গাড়িতে থাকা এক পুলিশ কর্মী গাড়ি স্ট্রাট করলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে স্বজরে এক ব্যাক্তিকে ধাক্কা মারলে এক ব্যাক্তির গুরুত্বর আহত হয় ।স্থানীয়রা আহত ব্যাক্তিকে উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।কিছুখন পর হাসপাতালের কর্মরত চিকিৎসকরা সেই ব্যাক্তিকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় হাসপাতাল চত্বরে পুলিশের সাতে উত্তেজিত জনতা ছড়ায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ইসলামপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তির সহোরব হুসেন(৪২)।বাড়ি সুজালি গ্রাম পঞ্চায়েতের ঢুলিগাও এলাকায়।পুলিশ মৃতদেহকে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.