জেলা

নারী দের প্রতি অবমাননা ও অপমান এর প্রতিবাদ ও সার্বিক ভাবে সমগ্র নারী দের সম্মান অটুট রাখার স্বার্থে, সংবাদিক বৈঠক দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস

নারী দের প্রতি অবমাননা ও অপমান এর প্রতিবাদ ও সার্বিক ভাবে সমগ্র নারী দের সম্মান অটুট রাখার স্বার্থে, সংবাদিক বৈঠক দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতলের পক্ষ থেকে আজ তৃণমূল কংগ্রেসের জেলা অফিসে এক সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে সভাপতিত্ব করেছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য মহিলা নেতৃত্ব।

আজ জেলা সভাপতি পাপিয়া ঘোষ সাংবাদিকদের জানান সারা ভারতবর্ষ জুড়ে মহিলারা নির্যাতিত এবং অবহেলিত হচ্ছেন। এখনো মহিলা সন্তান হলে তার পরিবার তাকে পূর্ন মর্যাদা দেয় না, বিয়ে হলে তাকে তার শশুরবাড়িতেও অপমানিত হতে হয়, অবশ্য সবাই সমান নয়, তবে এখনো ভারতের মত জায়গাতে মহিলাদের নিরাপত্তা সুস্থির হয়ে উঠতে পারেনি। আজকে মহিলারা লেখাপড়া শিখে একসাথে পুরুষের সাথে পাল্লা দিয়ে চলেছে এটা অনেকেই মেনে নিতে পারেনা। এখন ভারতের মহিলারা বিদেশে চলে যাচ্ছে চাকরি নিয়ে, তবুও আমাদের সমাজ এখনো পযর্ন্ত মহিলাদের পূর্ন অধিকার দিতে চায় না, আমাদের লড়াই কোন ব্যক্তিগত বা কারো বিরুদ্ধে লড়াই নয়।আমাদের লড়াই অধিকারের লড়াই।

আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দোপাধ্যায় একজন মহিলা একজন মা যেভাবে তার সন্তানদের লালন পালন করেন ঠিক সেইভাবেই আমাদের মুখ্যমন্ত্রী আমাদের বাংলাকে দেখেন। আজকে নারীসমাজ সারা বিশ্বের মানুষের কাছে নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। তাও নারীদের পূর্ন মর্যাদা দেওয়া হচ্ছে না, তাদের প্রতিপদে অবহেলা করা হচ্ছে। তাই আমরা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদের ভাষা ব্যক্ত করলাম। আগামীদিনে যেটা সারা বাংলা এবং ভারতের মাটিতে ছড়িয়ে পড়বে।

আমরা প্রতিবাদ করছি সেইসব নারীদের জন্য যারা প্রতিপদে অবহেলিত হচ্ছেন এবং অসন্মানিত হচ্ছেন নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে গিয়ে। আমরা চাই সারা বাংলার নারী সমাজ এই প্রতিবাদ করুক এবং এগিয়ে আসুক। যেটা আগামীদিনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাড়াবে সমস্ত বাংলার মহিলাদের কাছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.