বড়দিনে বাংলায় সরা ফেলে দিয়েছে দেব অভিনীত খাদান। সেই ছবি পশ্চিমবঙ্গের পাশাপাশি মুক্তি পেয়েছে সারা দেশে। এমনকি চারিদিকে সাড়া ফেলে দিয়ে আন্তর্জাতিক স্তরে মুক্তি পেয়েছে। দুবাইতে খাদান নিয়ে পাড়ি দিয়েছে এই ছবির প্রযোজক তথা নায়ক দীপক অধিকারী ওরফে দেব, অভিনেতা যীশু সেনগুপ্ত ও পরিচালক।
শীতের মরশুম জুড়ে পুরো দেশে বক্স অফিস কাঁপিয়েছে দেবের খাদান। এবার দেশের পর আন্তর্জাতিক স্তরে নিজের জায়গা করে নিতে শুরু করে দিয়েছে এই সিনেমা। তারই প্রমোশনে সিনেমার দুই প্রধান চরিত্রে অভিনয় করা দুই তারকা দেব ও জিও সেনগুপ্ত দুবাইতে আলোড়ন ছড়ালো। বাংলার মত সেখানেও দুই তারকাকে দেখতে মানুষের উৎসাহ ছিল চোখে পরার মতো।
দুবাইয়ের মাটিতে একাধিক সিনেমা হলে ঘুরতে দেখা গেল এই দুই তারকা উপরেচালককে। দীপ সেখানে ধরা দিয়েছে হলুদ পাঞ্জাবি ও সাদা ধুতিতে। পুরোপুরি বাঙালিয়ানায় প্রিয় নায়ককে দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেছে নেটিজেনরা। অন্যদিকে অভিনেতা যিশু সেনগুপ্তকে দেখা গেল পুরোপুরি কালো পোশাকে সকলকে মাতিয়ে তুলতে। দুবাইয়ের সিনেমা হলের মধ্যেও প্রত্যেকটি গানে মানুষের মধ্যে দেখা গেছে প্রবল উচ্ছ্বাস।







