রাজনীতি

বাংলায় ফিরলেন অনুব্রত, দলে তার ভবিষ্যত নিয়ে বড় নির্ণয় তৃণমূলের ।

২০২২ সালের আগস্ট মাসে গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। অনেক যুদ্ধের পর অবশেষে শুক্রবার জামিন পান অনুব্রত। সমস্ত আইনি পদক্ষেপ সেরে মঙ্গলবার বাড়ি ফিরেছেন ‘বীরভূমের বাঘ’। তবে তৃণমূলে তার ভবিষ্যত নিয়ে উঠছে প্রশ্ন।

দলের সিদ্ধান্ত অনুযায়ী অনুব্রত মণ্ডল বর্তমানে বীরভূমের জেলা সভাপতির পদে থাকবেন। তবে আগের মতই জেলার সমস্ত সাংগঠনিক কাজ নিয়ন্ত্রণ করবে কোর কমিটি সদস্যরাই। প্রসঙ্গত, অনুব্রতর গ্রেফতারির পর লোকসভা ভোটের আগে বীরভূমে বিধানসভা কেন্দ্র ভিত্তিক ৫ সদস্যের এক কোর কমিটি তৈরি করেছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত জেলে থাকার সময়ে জেলার সমস্ত কাজ পরিচালনা করতেন তারা।

শুরুতে কোর কমিটির সদস্যদের মধ্যে অনুব্রত ঘনিষ্ঠদের প্রভাব বেশি ছিল। পরে তাতে জায়গা হয় অনুব্রত বিরোধী হিসেবে পরিচিত কাজল শেখের। অনুব্রত ফিরে আসার পরেও সেই কোর কমিটির উপরই আপাতত ভরসা রাখছে তৃণমূল।

শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় ১০ লক্ষ টাকার বন্ডে জামিন পান অনুব্রত। মঙ্গলবার ফিরে আসেন বাংলায়। তার ফিরে আশার পরেই তৃণমূলের পার্টি অফিস থেকে রাতারাতি সরিয়ে ফেলা হয় কোর কমিটির সদস্যদের ছবি। তার বদলে বসানো হয় অনুব্রত ও মমতার ছবি। ফলে স্বাভাবিকভাবেই কোর কমিটির ভবিষ্যত্‍ নিয়ে প্রশ্ন উঠেছিল ঠিকই তবে আপাতত দলের ভরসা সেই কোর কমিটিতেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.