বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে অনেক খাবারের দোকানের সামনে আসছে। তবে খাবারের মধ্যে বাঙালি অন্যতম হল বিরিয়ানী। এবার বিরিয়ানীর জনপ্রিয় দোকানের মধ্যে অন্যতম নাম উঠে আসে ‘ডি বাপি বিরিয়ানি’র দোকানের। এবারে গ্রেফতার হলো মধ্যমগ্রাম ব্রাঞ্চের সেই ‘ডি বাপি বিরিয়ানি’র দোকানের মালিকের।
‘ডি বাপি’ বিরিয়ানি বর্তমানে খুবই চর্চিত। এবার সেই বিরিয়ানি দোকান এলো খবরের শিরোনামে। প্রায় সাড়ে তিন বছর আগে বিশ্বজিৎ দত্ত নামে এক ব্যক্তির বাড়িতে গোডাউনে ভাড়া নিয়েছিলেন ‘ডি বাপি’ বিরিয়ানির মধ্যমগ্রাম শাখার কর্ণধার। তবে অভিযোগ উঠে সেই চুক্তি শেষ হওয়ার পরেওঘর ছাড়ছিলেন না ‘ডি বাপি’র মধ্যমগ্রাম শাখা। এরপরই দুজনের মধ্যে বিবাদ বাঁধে। তারপরেই সেই বচসা ধস্তাধস্তিতে পরিণত হয়।
এই ঘটনায় উত্তাল হয়ে উঠে পরিস্থিতি। এরপর অনির্বাণ দাস আচমকা তার দেহরক্ষীর কাছ থেকে বন্দুক নিয়ে ওই ব্যক্তিকে হুমকি দেয়। তারপরেই ওই ব্যক্তি মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করে। এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় অনির্বাণ।







