খড়গপুর, পশ্চিম মেদিনীপুর: সারা রাত্র জুড়ে চলছে পথ সচেতনতা সপ্তাহ। রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাও এই কর্মসূচি পালন করা হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে। এদিন জেলা পুলিশের পক্ষ থেকে খড়গপুর কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উক্ত সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া এবং কলেজের অধ্যক্ষ সহ ছাত্র-ছাত্রীরা। পুলিশ সুপার বলেন, দীর্ঘ ১০ বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচি পালন করা হচ্ছে। যার মধ্য দিয়ে মানুষকে সচেতন করে অনেক দুর্ঘটনা কমানো গেছে। পথ সচেতনতা বিশেষ একটি সপ্তাহ পালন করা হয়। তাই আমরা ছাত্র-ছাত্রীদের কাছে এসেছি তাদেরকে সচেতন করতে এবং তো ভাবে পথে বাইক চালিয়ে নিজেদের সুস্থ রাখতে। যে ব্যক্তি পথে গাড়ি নিয়ে বেরোচ্ছে তাকে বুঝতে হবে, তার গুরুত্ব তার পরিবারের কাছে কতটা। পরিবারের কাছে প্রতিটি মানুষের প্রয়োজন অনেক, তাই নিজেকে পথ চলার সময় সাবধানে পথ চলতে হবে। রাস্তায় বাইক চালানোর সময় কানে হেডফোন বা ফোন নিয়ে কোনোভাবেই বাইক চালানো উচিত নয় বলেও জানান পুলিশ সুপার। বিভিন্ন জায়গায় পুলিশ পথচারীদের সাবধান করতে গিয়ে নিজেরাই আহত হয়েছে। তাই আমি প্রত্যেককে বলব সাবধানে গাড়ি চালান, নিজের জীবন বাঁচান।
Read Next
November 13, 2026
আবাস যোজনায় বড় ঘোষণা! আরও ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা, ভুয়ো প্রাপকদের নিয়ে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর
November 13, 2026
পুরী যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনা! ওড়িশায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত বাংলার ১৬ পুণ্যার্থী
November 12, 2026
আবাস প্রকল্পে আরও ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকছে ৬০ হাজার টাকা, শুক্রবার দ্বিতীয় কিস্তির অর্থ পাঠাবে রাজ্য
November 12, 2026
ছটপুজোয় বাড়তি ট্রেনের ব্যবস্থা! নভেম্বরজুড়ে ৯৮৪টি স্পেশ্যাল ট্রিপ, হাওড়া-শিয়ালদহ ছাড়াও কোন স্টেশন থেকে ছাড়বে ট্রেন?
November 11, 2026
প্রথমবার বাংলায় প্রবাসী ভারতীয় সম্মেলন, কলকাতায় ২০২৭-এর ৭-৯ জানুয়ারি বসছে আন্তর্জাতিক আসর
November 10, 2026







