রাজ্য

নতুন চমক! দুর্গা সম্মানে টক্করে নবান্ন বনাম রাজভবন

এতদিন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ থেকে শুরু করে নানা বিষয়ে টক্করে জড়িয়েছে রাজভবন এবং নবান্ন।এবার দুর্গাপুজোকে ঘিরে সেই টক্কর দেখবে গোটা দেশবাসী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে তিনি প্রতিবছর ঘটা করে দুর্গাপুজোর পুরস্কার বিতরণী অনুষ্ঠান করে থাকেন।সেই মতোই পুজোর জন্য বিভিন্ন ক্লাবকে প্রতিবছর অর্থ দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।কিন্তু এর ফাঁকেই রাজভবন থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘোষণা করেন দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের “দুর্গা ভারত পরম সম্মান” (প্রতিটি পুরস্কার ১ লক্ষ টাকা),”দুর্গা ভারত সম্মান” (প্রতিটি পুরস্কার ৫০ হাজার টাকা),”দুর্গা ভারত পুরস্কার” (প্রতিটি পুরস্কার ২৫ হাজার টাকা)ইত্যাদি সম্মানে সম্মানিত করা হবে।তিনি জানান এবছর শিল্প,সামাজিক কাজ,বিজ্ঞান ও প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, গবেষণা,উন্নয়ন,বাণিজ্য ও শিল্প, মেডিসিন,সাহিত্য ও শিক্ষা,সিভিল সার্ভিস, খেলাধুলো,পাবলিক অ্যাফেয়ার্স সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মানিত করবেন।

এই পুরস্কারের জন্য আবেদন করতে চাইলে DurgaBharatAwards@gmail.com এই ইমেলে মনোনয়নপত্র জমা দিতে হবে ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এর আগে।গোটা দেশ থেকে রাজভবনের এই পুরস্কারের জন্য আবেদন জানানো যাবে।

ইউনেস্কো, বাঙালির আবেগ কলকাতার দুর্গাপুজোকে বিশেষ স্বীকৃতি দেওয়ার পর বর্তমানে দুর্গাপুজো বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে।আর,সেকথা মাথায় রেখেই এই নতুন পুরস্কার চালু করার সিদ্ধান্ত নিল রাজভবন।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.