জেলা

সাত সকালে এসপি অফিসের নাকের ডগায় ধারালো অস্ত্র নিয়ে মাছ ব্যবসায়ীর ওপরে হামলা।

বসিরহাট মহকুমার বসিরহাট থানার সংগ্রামপুর পশ্চিম পাড়ার ঘটনা। আজ ভোর চারটা নাগাদ কলকাতার উদ্দেশ্যে মাছ কিনতে রওনা দিয়েছিলেন ব্যবসায়ী মোস্তফা মন্ডল। সেই সময় কয়েকজন দুষ্কৃতী ঘিরে ধরে, তারপর আগ্নেয়অস্ত্র নিয়ে কোপাতে থাকে। কিছু বুঝে ওঠার আগে নগদ ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতি দল। কিছু সময় পর আশপাশের লোক বেরিয়ে এসে এই ব্যবসায়ীকে উদ্ধার করে। জানা যায় প্রথমে ব্যবসায়ীকে ঘিরে ধরে তারপর গলায় মামলার পেঁচিয়ে ধরে চোখে মুখে বালি দিয়ে দুষ্কৃতীরা ছিনতাই করে পালিয়ে যায়। কাউকে চিনতে পারিনি। এই ঘটনার পর আতঙ্ক রয়েছে গোটা গ্রাম। ঘটনাস্থল থেকে ঢিল ছড়া দূরত্বে বসিরহাট পুলিশ জেলা সুপারের অফিস। সেখানে ভোরবেলায় এই ধরনের ঘটনায় যথেষ্ট চিন্তিত সাধারণ মানুষ। বসিরহাট থানায় অভিযোগ জানালে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.