কলকাতারাজনীতি

মোদির ব্রিগেডে চমক? বিজেপিতে যোগ দিতে পারেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, জল্পনা তুঙ্গে

কলকাতা: ভোটমুখী বাংলার রাজনৈতিক আবহে নতুন জল্পনা। সূত্রের খবর, শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী Narendra Modi-র সভার মঞ্চেই বিজেপিতে যোগ দিতে পারেন বিশিষ্ট চিকিৎসক Narayan Bandyopadhyay। যদিও এই বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলতে চাননি তিনি। ফলে জল্পনা আরও ঘনীভূত হয়েছে।
জানা গিয়েছে, শনিবারের ব্রিগেড সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণ বন্দ্যোপাধ্যায়। সেই আমন্ত্রণ তিনি রক্ষা করবেন বলেও জানিয়েছেন। তবে বিজেপিতে যোগদানের বিষয়ে প্রশ্ন করা হলে ধোঁয়াশাই বজায় রেখেছেন এই চিকিৎসক। তাঁর কথায়,
“বিজেপিতে যোগ দিচ্ছি কি না, সেটা বলব না। কিন্তু সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে যাওয়া মানেই কি সেই দলে যোগ দেওয়া?”
এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কারণ, দীর্ঘদিন ধরেই বামপন্থী মনোভাবাপন্ন চিকিৎসক হিসেবেই পরিচিত নারায়ণ বন্দ্যোপাধ্যায়। আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের সময় তাঁর বিভিন্ন কর্মকাণ্ডে ব্যাপক আলোড়ন পড়েছিল। জুনিয়র চিকিৎসকদের মিছিল ও ‘রাত দখল’ কর্মসূচিতে সামনের সারিতে দেখা গিয়েছিল তাঁকে। পাশাপাশি সরকারের বিরুদ্ধেও একাধিকবার সরব হতে দেখা যায় এই চিকিৎসককে।
তবে সেই সময়ই তাঁর সঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক Kunal Ghosh-এর সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছিল রাজনৈতিক বিতর্ক। ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস’-এর তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছিল, নারায়ণ বন্দ্যোপাধ্যায় কোনও চিকিৎসক সংগঠনের প্রতিনিধি কি না তা জানা নেই। তিনি ব্যক্তিগতভাবে কারও সঙ্গে দেখা করতেই পারেন, তবে আন্দোলনের দৌত্যের অধিকার তাঁকে কেউ দেয়নি।
পরবর্তীকালে ‘অভয়া আন্দোলন’-এর মুখ Aniket Mahato-সহ জুনিয়র ডক্টরস ফ্রন্টের একাংশের বিরুদ্ধেও সরব হতে দেখা যায় তাঁকে। সেই নারায়ণ বন্দ্যোপাধ্যায়ই এবার বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন কি না, তা নিয়েই জোর জল্পনা তৈরি হয়েছে।
সামনেই বিধানসভা নির্বাচন। রাজনৈতিক সূত্রের দাবি, সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের এবারের নির্বাচনে প্রার্থী করতে পারে বিজেপি। সেই তালিকায় কি থাকবেন নারায়ণ বন্দ্যোপাধ্যায়? তিনি কি নামবেন ভোটের ময়দানে? আপাতত সেই প্রশ্নের উত্তর সময়ই দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.