অফবিট

দেখা যাবে না পাতা, ফুলে ভরে যাবে অপরাজিতা গাছ! জানুন শুধু একটা উপায়

ফুলে ভরবে বাড়ির অপরাজিতা গাছ। শুধু করুণ এই একটা কাজ। আজকাল মানুষ ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বাগান করতে পছন্দ করেন। আজ আমরা অপরাজিতা গাছ সম্পর্কে কথা বলব , অপরাজিতা গাছে ফুলের উৎপাদন প্রায়শই কমে যায়। তাই অনেকেই ভাবেন কিভাবে নেবেন এই গাছের সঠিক যত্ন, যাতে প্রচুর ফুল ফুটবে। তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য।

অপরাজিতা গাছের যত্নের কিছু সহজ টিপস:
সূর্যের আলো: অপরাজিতা গাছকে এমন জায়গায় রাখুন যেখানে সকালের সরাসরি সূর্যালোক পড়ে। দিনে প্রায় ৫-৬ ঘণ্টা সূর্যালোক এই গাছের জন্য আদর্শ।
সার প্রয়োগ:
গাছের গোড়ায় সর্ষের খোসা মেশালে প্রচুর ফুল ফুটবে। সর্ষের খোসা একটি চমৎকার জৈব সার।
গাছের ভালো বৃদ্ধির জন্য কম পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাসযুক্ত সার দিন।
মাসে একবার গোবর সার প্রয়োগ করলে গাছের বৃদ্ধি খুব ভালো হয়।
কলার খোসায় প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, যা ফুলের বৃদ্ধিতে সাহায্য করে। কলার খোসা ছোট ছোট করে কেটে গাছের গোড়ায় দিতে পারেন।
জল দেওয়া: মাটি শুকিয়ে গেলেই জল দিন। সকালে জল দেওয়া গাছের জন্য সবচেয়ে ভালো।
রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ: এই ঋতুতে গাছকে কীটনাশক থেকেও রক্ষা করা প্রয়োজন। গাছের পাতাগুলিতে ফিটকিরি এবং নিমের জল স্প্রে করতে থাকুন।
গাছের পরিচর্চা: গাছের বৃদ্ধি এবং বেশি ফুল ফোটার জন্য নিয়মিত ছাঁটাই করা জরুরি। গাছের খারাপ পাতা এবং ডালপালা কেটে ফেলুন। এটি গাছকে সুস্থ রাখতে সাহায্য করবে।

ফিটকিরি সঠিকভাবে ব্যবহার করা হলে, গাছের জন্য দারুণ উপকারী। এটি কেবল মাটিতে ব্যাকটেরিয়া কমায় না বরং গাছের শিকড়কেও শক্তিশালী করে। অপরাজিতা গাছের ফুলের সংখ্যা বাড়ানোর জন্য ফিটকিরির ব্যবহার একটি কার্যকর ঘরোয়া প্রতিকার।

ব্যবহার পদ্ধতি: এক গ্লাস জলে এক চিমটি ফিটকিরি ভালো করে গুলে নিন। প্রতি ২০-২৫ দিন অন্তর এই দ্রবণটি গাছের গোড়ায় ঢেলে দিন। এই দ্রবণটি গাছের মাটিতে প্রয়োজনীয় খনিজ সরবরাহ করে, যার ফলে ফুলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে এবং আপনার অপরাজিতা গাছ আবার সতেজ হয়ে উঠবে।

এই সহজ পদ্ধতিগুলো অনুসরণ করে আপনার অপরাজিতা গাছকে সুস্থ ও সতেজ রাখুন, আর উপভোগ করুন তার অপার সৌন্দর্য!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.