অফবিট

লুচি-পরোটায় একঘেয়েমি? জলখাবারে বানিয়ে ফেলুন গ্লুটেন-মুক্ত ৩ প্যানকেক

সকালের জলখাবারে রোজ লুচি, পরোটা কিংবা পাউরুটি খেতে খেতে একঘেয়েমি আসতেই পারে। আবার গ্লুটেন এড়িয়ে চলতে হলে ময়দার তৈরি খাবারও সবসময় খাওয়া সম্ভব নয়। ওটস, ডালিয়া বা কিনোয়া পছন্দ না হলে জলখাবারের মেনুতে রাখতে পারেন প্যানকেক। স্বাদে মুখরোচক, আবার সহজেই তৈরি করা যায় বাড়িতে। রইল তিনটি গ্লুটেন-মুক্ত প্যানকেকের রেসিপি।

রাগির প্যানকেক

রাগিতে রয়েছে ক্যালশিয়াম, আয়রন ও ফাইবার। প্রথমে এক কাপ রাগির আটা, দু’চামচ টকদই, এক চামচ মধু, আধ চামচ বেকিং পাউডার, সামান্য এলাচগুঁড়ো ও নুন মিশিয়ে নিন। অল্প অল্প করে দুধ বা জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। প্যানে সামান্য ঘি বা মাখন দিয়ে এক হাতা ব্যাটার ছড়িয়ে দুই পিঠ ভাল করে সেঁকে নিন। উপর থেকে মধু ও ফল দিয়ে পরিবেশন করতে পারেন।

ওটস-কলার প্যানকেক

এক কাপ ওটস, একটি পাকা কলা, একটি ডিম বা দই এবং অল্প দুধ ব্লেন্ড করে নিন। এর সঙ্গে আধ চামচ দারচিনির গুঁড়ো ও বেকিং পাউডার মিশিয়ে ব্যাটার তৈরি করুন। প্যানে সামান্য ঘি দিয়ে অল্প অল্প করে ব্যাটার ঢেলে কম আঁচে দুই পিঠ সেঁকে নিন। ব্যস, তৈরি সহজ ও সুস্বাদু জলখাবার।

মুগ ডালের প্রোটিন প্যানকেক

এক কাপ মুগ ডাল ২-৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। জল ঝরিয়ে আদা ও কাঁচালঙ্কার সঙ্গে ডালটি মিহি করে বেটে নিন। তাতে নুন, সামান্য হিং এবং কুচোনো পালংশাক মিশিয়ে নিন। প্যানে অল্প তেল ব্রাশ করে মিশ্রণটি গোল করে ছড়িয়ে দুই পিঠ ভাল করে সেঁকে নিন। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।

তাই প্রতিদিনের জলখাবারে একই খাবার না রেখে স্বাদ বদলাতে এই তিন ধরনের প্যানকেকের কোনও একটি বেছে নিতে পারেন। তবে কোনও নির্দিষ্ট খাবারে অ্যালার্জি বা স্বাস্থ্যগত সমস্যা থাকলে উপকরণ বেছে নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.