সম্প্রতি কলকাতায় জি.এল.আর.এ ইন্ডিয়া এবং চাইল্ড ইন নিড ইনস্টিটিটউট (সিনি) এর যৌথ উদ্যোগে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে এক মহিলা কেন্দ্রিক বিশেষ সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানটিতে কুষ্ঠ রোগীরা যে সব বিশেষ সমস্যার সম্মুখীন হন বিশেষত মহিলারা যারা এমনি ই লিঙ্গবৈষম্য এর শিকার এবং পাশাপাশি কুষ্ঠ রোগের ফলে সমাজ এ দ্বৈত ভাবে অবহেলিত, সেই প্রতিকারের বিষয়ে আলোচনা করা হয়।
এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ড. অভিজিৎ নন্দী, স্টেট ইনচার্জ, জি.এল.আর.এ ইন্ডিয়া, স্বদেশ ঢালী, মনোজ দাস, শ্যামলী পাল, সুজয় রায়, ন্যাশনাল এডভোকেসি অফিসার, সিনি, সায়নী অধিকারী, নোডাল সিনি ইকো প্রোগ্রাম, গৌতম মন্ডল, সিনিয়র সুপারভাইজার এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের বিভিন্ন শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকারা ও সুপারভাইজারেরা। সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে সারা পৃথিবীর মোট কুষ্ঠ রোগীর প্রায় ৫৩.৬ শতাংশ ভারতবর্ষে বাস করেন এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর কর্তৃক কুষ্ঠ রোগীর সংখ্যা শূন্যে নামিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করা হচ্ছে।
সেই উদ্দেশ্যেই জি.এল.আর.এ ইন্ডিয়া এই ধরনের বহু সচেতনতা-বর্ধন মুলক অনুষ্ঠান এর উদ্যোগ গ্রহণ করেছে।







