গ্যাসের সমস্যায় ভূগছে মানুষ। বর্তমানে গ্যাসের সমস্যা বড় সমস্যা। গ্যাসের সুচিকিৎসার জন্য অধিকাংশ মানুষ এখন পাড়ি দেয় দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ শহরে।
মানুষের কথা ভেবে হায়দ্রাবাদের উন্নত মানের যশোদা হাসপাতালের ডাক্তারবাবু এবার থেকে রুগী দেখতে আসবেন পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। ডেবরার মেডিকায় প্রতি ইংরেজী মাসের প্রথম সোমবার হায়দ্রাবাদের যশোদা হাসপাতাল থেকে আসবেন ডাক্তার তরুন বিরাম। আজ থেকে প্রথম রুগী দেখা শুরু করলেন তিনি। রুগী দেখার পর, আজ সাংবাদিক সম্মেলন করে জানান উন্নতমানের চিকিৎসা পরিষেবা প্রদান করে মানুষকে সুস্থ করাই আমাদের উদ্দেশ্য। প্রয়োজনে রুগীকে হায়দ্রাবাদের যশোদা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।







