বিশ্ব মহাবীর চিলা রায়ের ৫১৫ তম জন্মজয়ন্তী পালিত হল তুফানগঞ্জে। এদিন তুফানগঞ্জ ১নং ব্লকের অন্দরান ফুলবাড়ী চিলারায় গড়ে বিশ্ব মহাবীর চিলা রায়ের জন্মজয়ন্তী পালন করা হয়। জন্মজয়ন্তী পালন করে অল কোচ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়ন সহ বিভিন্ন শাখা সংগঠনের কর্মীরা। জন্মজয়ন্তী পালনের মধ্য দিয়ে চিলারায় সম্পর্কে বিভিন্ন কথা তুলে ধরা হয়। এ বিষয়ে অল কোচ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়নের পশ্চিমবঙ্গ সভাপতি তথা কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক দেবব্রত বর্মা বলেন আজকের দিনেই পৃথিবীর মহান যোদ্ধা বিশ্ববীর চিলারায় এই কামতাপুরে জন্মগ্রহণ করেন। চিলারায় ছিলেন কোচ রাজবংশের সাহসী ও পারদর্শি সেনাপতি। চিলারায়ের পিতা কামতা রাজ্যের প্রতিষ্ঠাতা বিশ্ব সিংহ এবং মাতা গৌড়ের রাজকন্যা পদ্মাবতী দেবীর তৃতীয় পুত্র ছিলেন চিলারায়। কোচ রাজবংশের রাজা নরনারায়নের ভাই। তিনি নরনারায়ণের সুদক্ষ সেনাপতি ছিলেন। তিনি চিলপাখির বেগে যুদ্ধ করতেন বলে তাকে চিলারায় বলা হত। আজ বিশ্বজুড়ে চিলারায়ের জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। কিন্তু দুঃখের সহিত জানাতে হচ্ছে যেখান থেকে চীনা রায় যেখান থেকে যুদ্ধের পরিকল্পনা করতেন এবং যেখানে তার ঘর ছিল সেই জায়গা আজ অবহেলিত হয়ে পড়ে রয়েছে। হেলদোল নেই রাজ্য ও কেন্দ্র সরকারের। দ্রুত যাতে এই এলাকা রক্ষণাবেক্ষণ করা হয় সেই দাবি তুলছেন দেবব্রত বর্মা।
Read Next
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
November 6, 2026
ভাইফোঁটায় ভাইয়ের মুখ মিষ্টি করতে চান? চিনি ছাড়াই বানিয়ে ফেলুন খেজুর-বাদামের সুস্বাদু বরফি
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
আজকের রাশিফল: ৬ নভেম্বর, শুক্রবার! ভাগ্যের সহায়তা পাবেন কোন কোন রাশির জাতক-জাতিকারা?
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
Related Articles
সাপের ছোবলে ছাগলের মৃত্যু।।
July 23, 2024
Check Also
Close
-
খড়গপুরে ব্যবসায়ী কে লক্ষ্য করে চলল গুলিApril 23, 2024






