খেলাধুলা

জোড়া পদকের সিংহাসনে মনু, হ্যাটট্রিকের হাতছানি*

মনু ভাকের ও সরবজ্যোত সিং এর যুগলবন্দীতে প্যারিস অলিম্পিকে ভারতের ঝুলিতে এলো আরও একটি পদক। তাঁরা Mixed team 10m Air Pistol বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে। ভারতের এখন পদক সংখ্যা হয় দাঁড়ালো ২টি। প্রথম পদকটিও মনুর হাত ধরে এসেছিল। তাই মনু ভাকের প্রথম কোনও ভারতীয় ক্রীড়াবীদ একটি অলিম্পিকে দুটো পদক জিতে ইতিহাস গড়লেন।

মনু ভাকের ও সরবজ্যোত সিং এবারের আসরে দ্বিতীয় পদকটি ভারতকে এনে দেয়। তাঁরা ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দলগত ইভেন্টের ব্রোঞ্জ পদকের ম্যাচে সাউথ কোরিয়ার জুটিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৬-১০ স্কোরলাইনে পরাজিত করেন। মনু ও সরবজ্যোত জুটি যোগ্যতা রাউন্ডে ২০টি নিখুঁত শট মেরে ৫৮০ পয়েন্ট অর্জন করেছিল।

মনু ২৮ শে জুলাই প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তলের একক ইভেন্টে প্রথম পদক ভারতকে এনে দিয়েছিলেন। সেখানেও ব্রোঞ্জ পদক নির্ণায়ক ম্যাচে জিতেছিলেন। তাঁর সাফল্যের ৪৮ ঘণ্টা মধ্যেই শুটিংয়ে আরোও একটি পদক জয়। কার্যত ভারতের পদক সংখ্যা বেড়ে হলো ২।

মনু তাঁর ক্যারিয়ারে দ্বিতীয় অলিম্পিক গেম খেলছেন। এর আগে প্রবল বিক্রম চালিয়েও টোকিও থেকে গতবার খালি হাতে দেশে ফিরতে হয়ে ছিল। গতবারের পদক না জেতার নেপথ্যে জানা গিয়েছিল তাঁর নিজের ত্রুটি নয় বরং বন্দুকের প্রযুক্তি গত ত্রুটি ছিল। যদিও টোকিও ব্যর্থতার পর তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়। কিন্তু সেইসকল সমালোচনার জবাব তিনি দিয়েছেন, এখন তাঁর কাছে অলিম্পিকে পদক জয়ের হ্যাটট্রিক করার সুযোগ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.