জেলা

ভয়াবহ পথ দুর্ঘটনায় ট্যাক্সির মধ্যে পিষে মৃত ২ আহত ৩ বাইক আরোহী

বুধবার রাতে মর্মান্তিক দুর্ঘটনায় আতঙ্কের পরিবেশ জিটি রোডে। বালিতে ট্যাক্সি এবং দুটি বাইককে পিষে দেয় সিমেন্ট মিক্সিং ডাম্পার। ঘটনাস্থলেই মৃত ট্যাক্সির চালক এবং এক যাত্রীর। নিয়ন্ত্রণ হারিয়ে বিশালাকার ডাম্পারের নিচে সম্পূর্ণভাবে দুমড়ে গেল হুলুদ রঙের ট্যাক্সি। পাশাপাশি দুটি বাইকের তিন আরোহীও গুরুতর আহত হয়। দ্রুত তাঁদের হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়।

আর্থ মুভারের সাহায্যে ডাম্পার সরিয়ে গ্যাস কাটার দিয়ে দরজা কেটে ট্যাক্সি থেকে উদ্ধার করা হয় দুটি মৃতদেহ। এই পথ দুর্ঘটনায় আহত হন ৩ জন বাইক আরোহীও। বুধবার রাত ১১টা বালির দেওয়ানগাজি এলাকায় ঘটে ঘটনাটি। ডাম্পার চালকের সন্ধ্যান করছে বালি থানার পুলিশ।
পাশাপাশি দুর্ঘটনার ফলে দীর্ঘ যানজট লেগে যায় বালির জিটি রোডে। দুর্ঘটনাস্থলে সিইএসসির কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, তারপর ডাম্পারটিকে জেসিবি দিয়ে ডাম্পারটি সরিয়ে গ্যাসকাটার দিয়ে ট্যাক্সি কেটে দেহ দুটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌছায় দমকলের গাড়িও। তবে এখনও অবদি মৃতদের শনাক্ত করা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.