দেশ

ফেরিওয়ালা সেজেও হলো না শেষ রক্ষা, দত্তপুকুর কাণ্ডে জম্বু থেকে গ্রেপ্তার অভিযুক্ত

  

সিনেমেটিক ভাবে গ্রেপ্তার। অপরাধের ধরন থেকে পুলিশকে ফাঁকি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পলাতক, পাশাপাশি ছদ্মবেশ, যেন জীবন্ত চলচ্চিত্র। বাংলাদেশী দুষ্কৃতী , পশ্চিমবঙ্গে অপরাধ করে, গা -ঢাকা দেয় জম্মুতে।
জম্মুর সাম্বা থেকে গ্রেফতার উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কাটা মুণ্ডু-কাণ্ডের মূল চক্রি জোয়ের শেখ ওরফে জলিল। গত ২ ফেব্রুয়ারি খুন হয় গাইঘাটার কুখ্যাত দুষ্কৃতী হজরত লস্কর। ৫ই ফেব্রুয়ারি দত্তপুকুরের বাজিতপুরে চাষের জমিতে মেলে তার মুণ্ডহীন, আধপোড়া দেহ। সেই ঘটনাতেই জম্মু থেকে ধৃত মূল অভিযুক্ত।
পুলিশ জানান, গ্রেফতারি এড়াতে খুনের পরের দিনই কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরে জম্মুতে পালায় জোয়ের শেখ। পুলিশের নজর এড়াতে ভাঙাচোরা জিনিস কেনাবেচা করছিল সে। জলিলের সন্ধানে জম্মুতে পাড়ি দেয় বারাসাত পুলিশের বিশেষ তদন্তকারী দল। বুধবার খোঁজ মিলল ছদ্মবেশে থাকা জলিলের। রীতিমতো ফিল্মি কায়দায় তাড়া করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ আরো জানায়, প্রথমে কলকাতা থেকে জম্মুতে পালালেও, ধরা পড়ার ভয়ে বারংবার জায়গা পাল্টাচ্ছিল জলিল। ভয়ে হরিয়ানাতেও চলে যায়। সেখান থেকে সাম্বায় এসে ভেক ধরে ফেরিওয়ালার। তাতেও শেষ রক্ষা হয়নি। ধৃত জলিল বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। মূল অভিযুক্ত গ্রেপ্তার হলেও কাটা মুন্ডু-কাণ্ডে আরও ২ জনের খোঁজ চলছে। তারা বাংলাদেশে পালিয়ে যেতে পারে বলে আশঙ্কা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.