সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগেই খোদ স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গে বহুবার একাধিক কর্মসূচিতে এসেছেন। আর এবার বঙ্গ সফরে এসেই গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জে পি নাড্ডা। নির্বাচনের স্ট্র্যাটেজি হিসেবে এবার ইলেকশন ম্যানেজমেন্ট টিম তৈরী করে দিয়েছেন তাঁরা। ১৫ জনের সেই দলে রয়েছেন মঙ্গল পান্ডে, সুনীল বনসল, অমিত মালব্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিংহ রায়, সতীশ ধণ্ড প্রমুখ।
আর এবার উত্তর ২৪ পরগনাকে তৃণমূলের শক্ত ঘাঁটি বানাতে বড় পদক্ষেপ করলেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক বিশেষ কোর কমিটি গঠন করেন। যাদের প্রাথমিক কাজই হবে জেলায় ঢুকে বহিরাগত বিজেপি নেতারা যাতে টাকা বিলিয়ে ভোট না কিনতে পারে, সেটা দেখার। এই জেলার ৫টি আসনই তৃণমূলকে জিততে হবে বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য মিটিয়ে ফেলারও নির্দেশ দিয়েছেন তিনি।
এমনকি দলের ব্যারাকপুরের যুযুধান নেতা অর্জুন সিং ও সোমনাথ শ্যামকে সাবধান করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কারও নাম না নিয়ে বিতণ্ডায় জড়ানো দলের সাংসদ ও বিধায়কের উদ্দেশে নেত্রীর বলেন, “আমি কোনও ঝগড়া অ্যালাউ করব না। লোকাল ঝগড়ার জন্য যদি কেউ বাড়িতে বসে থাকেন, তাহলে তাঁকে ডেকে আনুন। কেউ যদি ভাবেন আমি বড় নেতা হয়ে গিয়েছি। সেটা করা যাবে না। তৃণমূল পরিবার মানুষের পরিবার।”







