শুক্রবার বিকেলে কেশপুরে শুরু হয় দেবের রোড শো। রোড শো কিছুটা আগানোর পরে হঠাৎই দেবের গাড়ির সামনে দু পক্ষের মধ্যে চরম বিশৃংখলার সৃষ্টি হয়। দেবের সামনেই হাতাহাতি লেগে গেল, নিজেদের মধ্যেই। গাড়ি থেকে হাত দেখিয়ে কর্মীদের শান্ত হওয়ার জন্য আবেদন দেবের। বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে এই বিশৃঙ্খলা। অতঃপর নেতৃত্বরা এসে পরিস্থিতি সামাল দেন।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই পরিস্থিতি না হলেই ভালো হতো। তবে খুব কম সময়ের মধ্যে সমস্যার সমাধান করা গেছে বলে জানান তিনি। তবে কেশপুরে প্রথম দিনে প্রচারের এসে, এইভাবে দলের দুই পক্ষের বিশৃঙ্খলার সামনে পড়তে হবে, স্বপ্নেও কল্পনা করেননি দেব! তবে কেশপুরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ যেকোনো সময় যে চরম আকার ধারণ করতে পারে, তা এদিনের মিছিল থেকেই আবারো প্রমাণ হয়ে গেল।







