রাজনীতি

রান্নার গ্যাসের দাম হতে পারে ২০০০ টাকা! ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বর্তমান দিনে রান্নার জন্য অতি প্রয়োজনীয় বস্তু হল এই জ্বালানি গ্যাস। প্রত্যেকটি দ্রব্যের মূল্য বৃদ্ধির সঙ্গে লাফিয়ে লাফিয়ে দাম বেড়েছে এই জ্বালানি গ্যাসেরও। এই গ্যাসের দাম এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০০০। তবে এই রান্নার গ্যাস নিয়ে চর্চা শুধুমাত্র রান্না ঘরের মধ্যেই সীমিত নেই। এই রান্নার গ্যাসের দাম ওঠানো মা নিয়ে চলের রাজনৈতিক দলগুলির মধ্যে দ্বন্দ্ব। এবার এই গ্যাসের দাম নিয়েই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। কারণ কালকেই রয়েছে পুজোর গ্র্যান্ড কার্নিভাল। এই সাংবাদিক সম্মেলনে তিনি নানা বিষয় নিয়ে আলোচনা করেন। সেই আলোচনার প্রসঙ্গেই তিনি বলেন,”ফের বিজেপি ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম ২০০০ টাকা করে দেওয়া হবে।”

তার এই বক্তব্যে এক ভয়ে ছড়িয়ে গেছে সাধারণ জনগণের মধ্যে। কারণ গরিব থেকে মধ্যবিত্ত প্রত্যেকের বাড়িতেই অতি প্রয়োজনীয় জিনিষ হল এই রান্নার গ্যাস। বর্তমানে রান্নার গ্যাস সহ প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসেরই দাম এখন আকাশ ছোঁয়া। তবে আকাশ ছোঁয়া হলেও উপায় নেই বর্তমান বাজারমূল্য দিয়েই সাধারণ মানুষ কে কিনতে হচ্ছে প্রত্যেকটা জিনিষ। তারি মাঝে এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি সত্যিই ভবিষ্যতে গ্যাসের দাম হতে পারে ২০০০? সেই প্রশ্নই এখন সাধারণ জনগণের মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.