ফের প্রকাশ্যে বিজেপির শীর্ষ নেতাদের দলীয় বিবাদ। হলদিয়ায় ভারতীয় মজদুর সঙ্ঘের সমাবেশে আমন্ত্রণ পাননি সয়ং হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। সেই সমাবেশেই এসে তাপস মণ্ডলকে কটাক্ষ বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘কেউ কেউ এখান থেকে ভাঙিয়ে অন্য সংগঠন করছেন।’ অপরদিকে পাল্টা সরব হন বিধায়ক তাপসী মণ্ডলও। তিনি জানান, ‘হলদিয়া সম্পর্কে সাংসদ কিছুই জানেন না।’
রবিবারদিন হলদিয়ার টাউনশিপে বন্দরের বিবি ঘোষ অডিটোরিয়ামে আয়োজিত হয়েছিল ভারতীয় মজদুর সঙ্ঘ ওরফে বিএমএস সমাবেশ। ওই সমাবেশের আমন্ত্রণপত্রে নাম ছিল জেলার দুই বিজেপি সংসদ সদস্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সৌমেন্দু অধিকারীর। এছাড়াও প্রাক্তন সাংসদ তমলুক দিব্যেন্দু অধিকারীর। কিন্তু ডাক সেখানেই বিধায়ক ও জেলা সভাপতি।
সাংসদ সভামঞ্চে জানান, “বিএমএসের ওপর যাঁরা নির্ভর করেন, তাঁদেরকে ভেঙে বিজেএমসি-তে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদেরই দলের দু-একজন নেতাস্তরের লোকের উদ্যোগে। সেটা করতে বারণ করেছি। আমি বলেছি, আপনারা এঁদের দ্বারা প্রতারিত হবেন না। এটা প্রতারণামূলক একটা সংগঠন।”
উল্টোদিকে, বিধায়ক তাপসী মণ্ডল পাল্টা সুরে বলেন, “যে কোনও শ্রমিকের স্বাধীনতা রয়েছে, যে কোনও ধরনের সংগঠন করার। আর এমপি মহাশয় হলদিয়া সম্পর্কে এখনও সব কিছু জানেন না। হলদিয়ার কী পরিবেশ, জানেন না। উনি নতুন এসেছেন, আস্তে আস্তে জানবেন। বিধায়ক হিসাবে আমি কখনও কোনও শ্রমিক সংগঠন করিনি।”
গোটা বিষয় নিয়ে কটাক্ষ তৃণমূলেরও। তমলুক জেলার তৃণমূল সাধারণ সম্পাদক শিবনাথ সরকারের মন্তব্য, “আমরা একটা জিনিসই দেখতে পারছি, হলদিয়াতে টাকা কীভাবে লুঠ করা যায়। প্রতিযোগিতার জন্য ঝাঁপিয়ে পড়েছেন।”







