বিশ্ব

জোহানেসবার্গে জি-২০ সম্মেলনে মোদী, বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সূচনা

প্রথমবার আফ্রিকায় অনুষ্ঠিত হলো জি-২০ সম্মেলন। তবে এই গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক সম্মেলন আয়োজিত হয়েছে ভারতের নেতৃত্বে। এই শীর্ষ বৈঠকে অংশ নিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাড়ম্বরে বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্সির মন্ত্রী খুম্বুদজো এনটশ্যাভেনি।

রীতিমতো ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় ভারতের প্রধানমন্ত্রীর সহ ভারতীয় প্রতিনিধিদলকে। জোহানেসবার্গে পদার্পণ মোদী শুরু করেন কূটনৈতিক ব্যস্ততা। বিমানবন্দরে নেমেই তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন। দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো এই বৈঠকে উঠে আসে। দিল্লির বিস্ফোরণ ও সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ভারতীয়দের প্রতি শোকপ্রকাশ করেন অ্যালবানিজ। ভারতের সভাপতিত্বে ২০২৩- এর আফ্রিকান ইউনিয়নের জি-২০-তে অন্তর্ভুক্তির পর, প্রথমবার আফ্রিকায় অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলন বিশেষ তাৎপর্য বহন করছে।

এছাড়াও প্রধানমন্ত্রী ভারত থেকে যাত্রা শুরু করার আগে তিনি দাবি করেছেন ‘বসুধৈব কুটুম্বকম’ ও ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ দর্শনের ভিত্তিতে ভারত বৈশ্বিক আলোচনায় নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে তুলে ধরবে। জি-২০ ছাড়াও মোদীর কর্মসূচিতে রয়েছে ভারত-ব্রাজিল-দক্ষিণ আফ্রিকার ত্রিপাক্ষিক গোষ্ঠী ইবসায়ের ষষ্ঠ শীর্ষ বৈঠক। পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী বৃহত্তর ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

বিশ্বের বড় অর্থনীতিগুলিকে এক মঞ্চে এনে সমন্বয় বাড়ানোই এই শীর্ষ সম্মেলনের লক্ষ্য। একই সঙ্গে জোহানেসবার্গ সফরে মোদীর বিভিন্ন বৈঠক ও আলোচনার মধ্য দিয়ে সেই বৈশ্বিক সমন্বয়ের পথ আরও দৃঢ় হবে বলেই আশা করছে কূটনৈতিকবিদরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.