বিশ্ব

ফের কম্পন মায়ানমারে, ভূমিকম্পের আতঙ্ক চট্টগ্রামে

মায়ানমারের মাটি ফের কেঁপে উঠল ভূমিকম্পে। সেই দেশের বিভিন্ন অঞ্চলে কম্পনের মাত্রা ওঠে ৪.৯। ভূমিকম্পের উৎস ছিল উত্তর-পশ্চিমাঞ্চলের ফালাম শহর থেকে প্রায় ৮১ কিলোমিটার পূর্বে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২:৫৫ নাগাত এই কম্পন হয়। ভূমিকম্পের উৎসস্থল হলো ভূমি থেকে প্রায় ১০৬ কিলোমিটার গভীরে।

এই কম্পন মধ্যরাতে হলেও বাংলাদেশের চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় স্পষ্টভাবে কম্পন অনুভূত হয়েছে। যার ফলে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে স্বস্তির বিষয় এটাই যে এখনো পর্যন্ত এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। সম্প্রতি দক্ষিণ–পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে ভূকম্পন হচ্ছে। গত মাসের শেষের দিকে বাংলাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছে দুই শিশু সহ অন্তত ১০ জন। সেই আতঙ্কের রেশ কাটার আগেই ফের কম্পনে সীমান্তবর্তী অঞ্চলে।

চলতি বছরের মার্চে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল।অন্যদিকে সোমবার রাতেই অরুণাচল প্রদেশেও ২.৯ মাত্রার হালকা কম্পন হয়। যার উৎস্য স্থল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। একই দিনে অসমের ধুবুড়ি ও হরিয়ানার সোনিপথেও ভূমিকম্প হয়েছে। দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ায় বারংবার ভূমিকম্প পরিস্থিতি উৎপন্ন হওয়ায় বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পরেছে । তবে বারংবার এই পরিস্থিতি পুনরাবৃত্তের ফলে ভবিষ্যতের জন্য ঝুঁকি তৈরি হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.