জেলারাজনীতি

বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী হওয়ার জল্পনা নিয়ে মুখ খুললেন তৃণমূলের সেকেন্ড ম্যান

বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই জল্পনা শুরু হয়েছে নন্দীগ্রামের প্রার্থী নিয়ে। বারংবার বিজেপির তরফে নন্দীগ্রাম থেকে ভোট লড়াই করতে আহ্বান জানানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাই এই বিষয় রাজনৈতিক ময়দানে জল্পনা তুঙ্গে উঠেছে। এবার সেই বিষয় নিয়ে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বছর ঘুরলেই হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। তার আগেই বিভিন্ন ইস্যুতে চড়ছে রাজনৈতিক পারদ। সম্প্রতি নন্দীগ্রামে ভোটে দারোতে পারে বলে দাবি করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। পাশাপশি ভোটের ময়দানে তাঁকে হারানোর হুশিয়ারিও দিয়েছেন তিনি। অন্যদিকে ফের ডায়মন্ড হারবারের শুরু হয়েছে সেবাশ্রয়।

এবার মহেশতলায় সেই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনের জন্য তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন। সেখানেই সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রসঙ্গে বার্তা দিয়েছেন। ভোটে দাঁড়াবেন কি না আর দাঁড়ালেও কোথা থেকে দাঁড়াবে সেই সিদ্ধান্তের দায় ভার দলের ওপর ছেড়েছেন তিনি। তাই আপাতত সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন স্বয়ং ডায়মন্ড হারবারের সাংসদ।

এ প্রসঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “উনি হয়তো ওঁর ইচ্ছার কথা জানিয়েছেন। কিন্তু পার্টির সিদ্ধান্তই সব, তাই দলই সিদ্ধান্ত নেবে। যেখানে দল আমায় বলবে, আমি সেখান থেকেই লড়ব। সেটা দার্জিলিং হোক কি নন্দীগ্রাম, কিংবা অন্য কোথাও। যদি সুকান্ত মজুমদার এতটাই রাজনৈতিকভাবে পোক্ত হতেন, তাহলে কোনও মতে ৮,০০০ ভোটে জিততেন না।তৃণমূল তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নেবে। আমাকে কোথায় লড়তে হবে বা হবে না, সেটা বিজেপিকে ভাবতে হবে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.