সবারই সন্ধ্যেবেলায় কিছু টুকটাক খেতে ইচ্ছা করে।অস্বীকার করা যায়না যে আমরা বাঙালিরা অধিকাংশই মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি।আজ একটু পায়েস দিয়ে মিষ্টিমুখ হয়ে যাক। বেশ হবে তাইনা? চলুন আজ পায়েস দিয়েই শেষপাতের মিষ্টিমুখ সারা যাক। রইল আজকের ছানার পায়েসের রেসিপি।
উপকরণ
১. ছানা
২. দুধ, ছোট এলাচ
৩. কাজুবাদাম / পেস্তা
৪. চিনি, সামান্য নুন
৫. গোলাপ জল
প্রণালী
স্টেপ ১ – প্রথমে দুধ জাল দিন। ছানা দোকান থেকে কিনে আনাও ব্যবহার করতে পারেন আবার বাড়িতেই দুধ কাটিয়ে ছানা বানিয়ে নিতে পারেন। তবে সেক্ষেত্রে দুধ বেশি লাগবে। ছানা বানাতে আবার পায়েসে ব্যবহার করতে।
স্টেপ ২ – পায়েসের জন্য দুধ জাল দিন। তাতে ২ টো ছোট এলাচ ভেঙে দিয়ে দিন। দুধ ফুটিয়ে অনেকটা ঘন করে নিন। তারই মাঝে সামান্য নুন। আর পরিমান মত চিনি দিন।
স্টেপ ৩ – তারপর ছানাটা সম্পূর্ণ জল ঝরিয়ে ঝুরো করে দুধে মিশিয়ে দিন। পেস্তা যদি দেবেন মনে করেন দেবেন নাহলে কাজু ভেঙে নিয়ে ছড়িয়ে দিন। আর ১ ছোট্ট চামচের গোলাপ জল।
স্টেপ ৪ – তারপর আরও কিছুক্ষন ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিন। তারপর ঠান্ডা করে নিয়ে পরিবেশন করুন। আর মিষ্টির বদলে পায়েস দিয়েই জমিয়ে করুন মিষ্টিমুখ।






