জেলা

নবদ্বীপ- কৃষ্ণ নগর রাজ্য সড়কে ভয়াবহ পথ দূর্ঘটনা, স্করপিওর সাথে টোটোর মুখোমুখি সংঘর্ষ

কৃষ্ণ নগরে সিনেমা দেখতে গিয়ে পথ দূর্ঘটনার কবলে নবদ্বীপের পাঁচ, জানাজায় , নবদ্বীপ শহরের পাঁচ বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা শুক্রবার সন্ধ্যায় নবদ্বীপ থেকে টোটো করে কৃষ্ণ নগরে সিনেমা দেখতে যান , আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ নবদ্বীপ ব্লকের মুকুন্দ পুর এলাকায় একটি স্করপিও গাড়ি সজোরে এসে টোটোয় ধাক্কা মারে, এরপর পালিয়ে যায় স্করপিও, ঘটনায় গুরুতর ভাবে আহত হয় টোটোতে থাকা সকলেই, ঘটনাস্থল থেকে তারা প্রথমে বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতালে গেলে তাদের চিকিৎসার জন্য নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়, এরপর আহতরা সকলেই নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে আসে, বর্তমানে গুরুতর আহত অবস্থায় সকলেই চিকিৎসাধীন হাসপাতালে।খবর পেয়ে পুলিশ আসে হাসপাতালে। ঘাতক গাড়ির খোঁজে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.