ক্রাইমজেলা

পরকীয়া নিয়ে ঝামেলা স্বামী স্ত্রীর। স্ত্রীকে খুন করার অভিযোগ স্বামীর উপর

দীর্ঘদিন ধরে অন্য মেয়ের সঙ্গে চলছিল স্বামীর প্রেম। সেই ঘটনা স্বাভাবিকভাবেই মেনে নিতে পারে নি স্ত্রী। তার জেরেই তুমুল ঝগড়া হয় দুজনের। তারপর ই স্ত্রীকে খুন করে স্বামী। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের নস্কর পুর এলাকায়। মৃতা স্ত্রীর নাম নমিতা দাস বয়স ২৬। এবং অভিযুক্ত সেই স্বামীর নাম সৌমেন দাস। এলাকাবাসীদের বিক্ষোভের পর এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সাত বছর আগে বিয়ে হয়েছিল নমিতা দাস ও সৌমেন দাসের। এদিন সকালে অভিযুক্ত সৌমেন দাস তার শ্বশুর বাড়িতে ফোন করে জানাই যে তার স্ত্রী অসুস্থ। নমিতার পরিবারের লোকজন এসে দেখে নমিতা তখন আর বেঁচে নেই। গলায় ওড়নার ফাঁস নিয়ে পড়ে আছে মাটিতে। তারপরেই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় মেয়ের পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে,’এর আগেও মেয়েও জামাই এর মধ্যে অনেকবার ঝগড়া হয়েছে। সেই ঝামেলার ফলে একবার বিষও খেয়েছে নমিতা। তবে এই প্রসঙ্গে মিতার স্বামী সৌমেন জানিয়েছে,”আমি এমন কিছুই করিনি। আমাদের মধ্যে যথেষ্ঠ ভালবাসা ছিল।”ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.