১৫.৯.২৩ তারিখে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক ব্লকের নিমতলা এলাকার একটি সোনার দোকানের তালা ও শাটার ভেঙে চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে উত্তরপ্রদেশের আট দুষ্কৃতিকে নিজেদের হেপাজতে নিল নাদনঘাট থানার পুলিশ শনিবার বিকেল নাগাদ। ধৃতরা শুধু এই এলাকাতেই নয়,বিভিন্ন থানা এলাকায় চুরির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ।এই কারণে এর আগে এই রাজ্যের বিভিন্ন থানার পুলিশও তাদের গ্রেফতার করেছিলো বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে তারা এতদিন কল্যাণী সাব কারেকশনাল হোমে ছিল। সেখান থেকে নিয়ে এসে শনিবার তাদের কালনা মহকুমা আদালতে তোলা হয়, এরপরেই বিচারক তাদের নয় দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। উল্লেখ্য গত বছর ১৫ ই সেপ্টেম্বর নিমতলা বাজার এলাকায় থাকা প্রদীপ কুমার বণিকের সোনার দোকানের তালা ও শাটার ভেঙে রাতের অন্ধকারে একদল দুষ্কৃতি লুটপাট চালিয়েছিল।এরপরেই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে অভিযুক্তদের পুরো ঘটনা। সেই ফুটেজ শনিবার সামনে আসে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, বিভিন্ন জায়গায় কম্বলের ব্যবসা করার নামে বিভিন্ন এলাকায় রেইকি করতো ধৃতরা, এরপরই চালাত তাদের অপারেশন। শনিবার অভিযুক্তদের নয় দিনের নিজেদের হেপাজতে নেয় নাদনঘাট থানার পুলিশ।
Read Next
October 31, 2026
ছাদে নিয়ে গিয়ে অবোধ শিশুকে নির্যাতন! পকসো আইনে গ্রেফতার চল্লিশোর্শ্ব অভিযুক্ত অর্জুন সর্দার
October 31, 2026
রেলগেট ভেঙে কংসাবতী পার হাতি, চিলগোড়ার জঙ্গলে আতঙ্ক! ব্যাহত ট্রেন চলাচল ঘিরে চাঞ্চল্য
October 31, 2026
যুবতীকে ঘিরে বিতর্ক, আগ্নেয়াস্ত্র কাণ্ডে সাসপেনশন! এবার রেললাইনের ধারে পুলিশ ইনস্পেক্টরের মৃত্যু ঘিরে রহস্য
October 31, 2026
সঙ্কোশ নদীতে ভেসে উঠল টন টন মরা মাছ! বাজারে ছড়িয়ে পড়েছে সেই মাছ, বিষক্রিয়ার আশঙ্কায় সতর্কবার্তা বনমন্ত্রীর
October 31, 2026
‘লাস্ট ওয়ার্নিং! এবার কাঁটা লাগিয়ে দেবে পুলিশ’, রাস্তার পার্কিং নিয়ে বিজেপি নেতাকেই হুঁশিয়ারি বিধায়কের
October 30, 2026
হাওড়া পুরসভা নির্বাচনে বিজেপির টিকিটের লড়াই! ৬৮টি ওয়ার্ডে ১,৪০০-র বেশি আবেদন, বায়োডাটা নেওয়া বন্ধ করল নেতৃত্ব
Related Articles
Check Also
Close
-
ফের একবার গ্রিন সিগনাল বিজেপির মেগা সভারDecember 1, 2023







