জেলা

খড়গপুর–বালেশ্বর রোডে লরি উল্টে চাষের জমিতে, আহত চালক

মকরামপুর, পূর্ব মেদিনীপুর: খড়গপুর–বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের মকরামপুরে দুর্ঘটনার কবলে পড়েছে একটি লরি। দশমীর সকালে বেলদার থেকে খড়গপুরের দিকে যাওয়ার সময় রামপুরা টোল গেটের কাছে রাস্তার ধারে থাকা রেলিঙ্গে ধাক্কা খেয়ে লরিটি উল্টে চাষের জমিতে পড়ে যায়।

দুর্ঘটনায় লরির চালক গুরুতর আহত হন। খবর পেয়ে নারায়ণগড় থানার ট্রাফিক পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহত চালককে তৎক্ষণাৎ মকরামপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লরির দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান এবং দুর্ঘটনা ঘটে। লরির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.