অলৌকিক এক মৃত্যুর ঘটনা শুনলে চোখ কপালে উঠবে সবার। মৃত্যুর দেড় ঘণ্টা পর আবার জীবিত হয়ে ওঠা। কী ভাবে সম্ভব? স্যতি! এমন ঘটনা সম্ভব এ জগতে।
২০১৯ সালে ঘটনা। হঠাৎ এক ভোর বেলায় হৃদরোগে আক্রান্ত হয় ৬১ বছরের অ্যালিস্টার ব্লেক নামক এক ব্যক্তি। পাশে শুয়ে ছিলেন তার স্ত্রী মেলিন্ডার। তিনি পাশে থাকা কালীন হঠাৎ লক্ষ্য করেন তার স্বামী ব্লেক ক্রমশ নিস্তেজ হয়ে মৃত্যুর দিকে ঢলে পরছেন। এরপর ই আশ্চর্য ঘটনায় সাক্ষী হয় স্ত্রী মেলিন্ডার ও ব্লেক নিজে। ব্লেকের এই রকম অসুস্থ অবস্থা দেখে তার স্ত্রী সাথে সাথেই হাসপাতালে ভর্তি করান,কিন্তু চিকিৎসরা ব্লেক কে মৃত বলে ঘোষণা করেন। তবুও শেষ চেষ্টা করতে থাকেন চিকিৎসক রা তাকে আটবার ইলেকট্রিক শক দেয়া হয়, এবং বারে বারে তাকে সিপিআর দিতে থাকেন। এরপর ই হঠাৎ হৃদস্পন্দন স্বাভাবিক প্রক্রিয়ায় আস্তে শুরু করে। ধীরে ধীরে তার জ্ঞান আসে। প্রায় ৯০মিনিম পর তিনি আবার জীবিত হন।
পরবর্তীতে ব্লেক সুস্থ হবার পর তার অভিজ্ঞতা জনান, “আমি ৯০ মিনিটের জন্য প্রয়াত হয়েছিলাম। রাতে আমি ঘুমোতে গিয়েছিলাম ৷পরের যে বিষয়টি আমার মনে পড়ে, তা হল আমি হাসপাতালের আইসিইউ শয্যায় শুয়ে আছি৷ মৃত্যুর পর আমি কিছু দেখতে পাইনি৷ পেলেও তা আমার মনে নেই একেবারেই৷ কোন আলো, কোনও ছায়ামূর্তি, কিছুই আমি দেখতে পেয়েছি বলে মনে হচ্ছে না৷”







