দেশ

ব্রিকস শীর্ষ সম্মেলনের পর ব্রাসিলিয়ায় পারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফের বিদেশ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী পৌঁছেছিলেন ব্রাজিলের রিও-ডি-জেনেইরোতে। তারপরেই তিনি চলে গেলেন ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায়। সেই সফরের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আপ্লুত প্রধানমন্ত্রী।

বারংবার বিদেশ সফরে গিয়ে ভারতের নাম উজ্জ্বল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি বিশ্বের দরবারে ভারতীয় সংস্কৃতি কি ভাবে ছড়িয়ে পরেছে সেই নিদর্শন বারংবার দেখা গিয়েছে আন্তর্জাতিক স্তরে। এবার প্রধানমন্ত্রী মোদি বিমানবন্দরে নামতেই তাঁকে বাটালা মুন্ডো বান্ডের মনোমুগ্ধ সুরেলা পারফর্মেন্সের মাধ্যমে অভ্যর্থনা জাননো হয়। যা দেখে আপ্লুত নরেন্দ্র মোদি। এরপর সেখানে দাঁড়িয়ে থাকা প্রবাসী ভারতীয়দের জোরো হাতে প্রণাম জানান তিনি। তারপরে সেখান থেকে প্রধানমন্ত্রী রওনা দেন ব্রাসিলিয়ার একটি হোটেলে। সেখানেও তাকে আহ্বান জানানো হয় নৃত্য ও সঙ্গীতের মতো বিভিন্ন সাংস্কৃতিক ও আধ্যাত্মিক অনুষ্ঠানের মাধ্যমে। সেই ছবি এক্স হ্যান্ডেলের মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ব্রাসিলিয়া বিমানবন্দরে, ‘বাটালা মুন্ডো ব্যান্ডটি কিছু চমৎকার সুর বাজায়। তাদের এই প্রচেষ্টা বিশ্বব্যাপী আফ্রো-ব্রাজিলিয়ান পারকাশন, বিশেষ করে ব্রাজিলের সালভাদর দা বাহিয়া থেকে আসা সাম্বা-রেগে সঙ্গীত প্রচারের জন্য অনন্য’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.