২৭ তারিখ রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । গত বুধবারই বঙ্গে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে তার সফর বাতিল করা হয় । এবার রবিবার তিনি রাজ্যে আসছেন কিন্তু তাঁর পূর্বের সফর সূচিতে কিছুটা কাটছাঁট করা হয়েছে ।
উল্লেখ্য , অমিত শাহের সাথে কথা বলার আর্জি জানিয়েছিলেন আর জি কর কাণ্ডে নির্যাতিতার বাবা ও মা । সূত্রের খবর , সেই আর্জি মেনে , নির্যাতিতার বাবা – মা এর সাথে দেখা করতে যেতে পারেন অমিত শাহ । জানা গেছে , আগামী মঙ্গলবার সেখানে যেতে পারেন তিনি । তবে নির্যাতিতার বাড়িতে নয় , অমিত শাহ তাদের সঙ্গে দেখা করতে পারেন এইমস হাসপাতালে । পাশাপাশি অমিত শাহ – চিকিৎসকদের সাক্ষাৎও হতে পারে ।
আরামবাগের সমবায় সংক্রান্ত যে কর্মসূচিতে যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর সেই কর্মসূচী বাতিল করা হয়েছে । কারণ যে মাঠে কর্মসূচিটি হওয়ার কথা ছিল , তা বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে গেছে । তবে অমিত শাহের সফর সুচির বাকি কর্মসূচী গুলিতে কোনো পরিবর্তন হয়নি । প্রথমে বিএসএফ এর একটি সরকারি অনুষ্ঠানে যাবে তিনি এবং তারপরে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন ।







