লক্ষ্মীপুজোর দিন খড়গপুর লোকাল থানার বুড়ামালা এলাকা থেকে দেউলটির ফুল মার্কেটে ফুল নিয়ে যাওয়ার জন্য একটি ছোট গাড়িতে ফুল লোড করছিলেন ১৫ জন ফুল ব্যবসায়ী।জাতীয় সড়কের উপর দাঁড়িয়েই সেই কাজ করছিলেন তাঁরা। গাড়িতে তখন চালকও ছিলেন।সেইসময় হঠাত্ নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই একটি লরি পেছন থেকে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক ও পাঁচ ব্যবসায়ীর। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।দেহ ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।লক্ষী পূজোর আগে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়।
এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের মন্ত্রী। প্রত্যেক পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেকও তুলে দেন তিনি।
ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে জানিয়েছেন মন্ত্রী মানস ভুঁইয়া। তাঁর তিনি পরিবারের পাশে গিয়ে দাঁড়ান। ২ লক্ষ টাকার চেক দেওয়ার পাশাপাশি সরকার ওই পরিবারগুলির পাশে থাকারও আশ্বাস দেন তিনি।







