খেলাধুলা

সূর্যের নেতৃত্বেই হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ , দল ঘোষণা বোর্ডের

টি২০ ক্রিকেটে বিশ্বজয় করেছে ভারত । পরবর্তী বিশ্বকাপও খেলা হবে দেশের মাটিতেই । তবে টি২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট-রোহিত-জাদেজার মতো অনুভবীরা । তাই এবার বিশ্বজয় করতে হবে তরুণ দেরই। তার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে ভারতীয় দল । সুযোগ দেওয়া হচ্ছে তরুণ দেরও । বিশ্বজয়ের পর , অনেকগুলি টি২০ সিরিজ খেলেছে ভারত । এবার প্রোটিয়াদের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলার জন্য জাতীয় দলে ডাক পেলেন ইমার্জিং এশিয়া কাপে ভালো পারফর্ম করা রমনদীপ সিং । দলে জায়গা পেলেন বিজয়কুমার বিশাখও ।

রেনবো নেশনের বিরুদ্ধে ৪ ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারত । সিরিজ শুরু হবে ৮ নভেম্বর । দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের প্রথম টি ২০ ম্যাচ খেলা হবে ডারবানে। ১০ তারিখ দ্বিতীয় ম্যাচ খেলা হবে বেরহা , ১৩ তারিখ সেঞ্চুরিয়ান ও ১৫ তারিখ শেষ টি ২০ ম্যাচ খেলা হবে জোহানেসবার্গে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদবই। তবে দলে কোনো সহ অধিনায়ক নেই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজে ভারতীয় দলে থাকছেন – অধিনায়ক সূর্যকুমার যাদব , অভিষেক শর্মা, রিংকু সিং , সঞ্জু স্যামসন, তিলক বর্মা , হার্দিক পান্ডিয়া , জিতেশ শর্মা , অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, বিজয়কুমার বিশাখ, আবেশ খান এবং যশ দয়াল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.