খেলাধুলা

মহামেডানকে উড়িয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থান নিশ্চিত করল এফসি গোয়া

আইএসএল ২০২৪-২৫-এ নিজেদের আধিপত্য বজায় রেখে এফসি গোয়া ২-০ ব্যবধানে মহামেডান এসসিকে পরাজিত করে নিশ্চিত করল সেমিফাইনালের টিকিট। গোয়ার নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে ইকার গুয়ারেক্সনা ও শেষ মুহূর্তে আত্মঘাতী গোলের সুবাদে সহজ জয় তুলে নেয় মানোলো মার্কুয়েজের দল।

শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় এফসি গোয়া। ৫৬% বল পজেশন ধরে রেখে ৮৪% সফল পাসের হার নিশ্চিত করে দলটি। মহামেডান রক্ষণ ভাঙতে গোয়ার কৌশল ছিল মাঝমাঠ থেকে দ্রুত পাস খেলে ওপেনিং তৈরি করা। ম্যাচের ষষ্ঠ মিনিটেই বরিস সিং-এর নিখুঁত ক্রসে রোলিন বোর্জেসের হেড লক্ষ্যে থাকলেও মহামেডানের গোলরক্ষক পদম ছেত্রী অসাধারণ দক্ষতায় সেই প্রচেষ্টা রুখে দেন।

তবে ৪০তম মিনিটে ডেজান দ্রাজিচের দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে প্রথম গোল পায় এফসি গোয়া। বাঁ দিক থেকে মার্কারকে কাটিয়ে ডান পায়ের বাইরের পাস বাড়ান আয়ুষ দেব ছেত্রীর উদ্দেশ্যে। আয়ুষ সেটি মাথায় লাগিয়ে ইকার গুয়ারেক্সনার পথে ঠেলে দেন, আর তিনি নিখুঁত হেডে বল জালে পাঠান।

দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে গোয়া। ৮৬তম মিনিটে কর্নার থেকে গুয়ারোচেনার হেড মহামেডানের গোলরক্ষকের গায়ে লেগে আত্মঘাতী গোলে পরিণত হয়। ফলে ২-০ ব্যবধানে ম্যাচ জিতে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সরাসরি সেমিফাইনালে চলে গেল এফসি গোয়া, এড়াল প্লে-অফের অতিরিক্ত ধাপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.