টি-২০’র পরবর্তীতে এইবার ওডিআই’তেও শীর্ষ স্থানে চলে এল ভারত। গতকাল অর্থাৎ মঙ্গলবার নিউজিল্যান্ডকে একদিনের সিরিজে পরাজিত করে আইসিসির ক্রমতালিকায় এক নম্বরে উঠে এল রোহির ব্রিগেড। ফলে সীমিত ওভারের দু’টি ফরম্যাটেই ভারতীয় দল শীর্ষে।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর ও নভেম্বর মাসে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ। ২০১১ সালের পর আর বিশ্বকাপ আর জেতা হয়নি।অপরক্ষেত্রে, উক্ত বিশ্বকাপ হতে চলেছে একাধিক তারকা খেলোয়াড়ের শেষ বিশ্বকাপ। ফলে সবার জন্যই এ এক উদ্বেগের জায়গা।
সেদিনের খেলায় প্রথমে ব্যাটিং করে ৩৮৫ রান গড়ে ভারত। সৌজন্য অধিনায়ক রোহিত শর্মা ও শুবমন গিলের জোড়া সেঞ্চুরি। হার্দিক পাণ্ডের কীর্তিও ছিল যথাযথ। ৩৮৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ২৯৫ রানে গুটিয়ে যায় কিউইরা।







