আপনি কি বিদেশ ভ্রমণ করতে পছন্দ করেন? তবে জেনে নিন এই ভাস্কর্য সম্বন্ধে।
সাউথ আমেরিকার একটি দেশ হলো চিলি। যেখানে গেলে আপনি পেয়ে যাবেন এই ভাস্কর্যের সন্ধান। এই ভাস্কর্যটি এক দানবীয় হাতের দৃশ্য।
চিলির আটাকামা মরুভূমিতে দেখা মিলবে এই দানবীয় হাতের দৃশ্য। যেখানে মাথা উচুঁ করে দাঁড়িয়ে রয়েছে হাতের পাঁচটি আঙ্গুল। এই হাত যেনো কাউকে থামার নির্দেশ দিচ্ছে। হঠাৎ দেখলে মনে হবে এই হাত যেনো এক সিনেমার দৃশ্য। কিন্তু এটি একটি সুন্দর ভাস্কর্য।
কিন্তু, এই ভাস্কর্যের আসল রহস্য কী? আসুন জেনে নিই।
‘ হ্যান্ড অফ দি ডিজার্ট ‘ নামে খ্যাত হাতের এই ভাস্কর্যটি প্রায় ৩৬ ফুট উঁচু। ভাস্কর্যটিতে হাতের কব্জির অংশ মাটির নিচে রয়েছে এবং পাঁচটি আঙ্গুল আকাশের দিক নির্দেশ করে।
এই ভাস্কর্যটি তৈরি করেন চিলির প্রখ্যাত ভাস্করশিল্পী মারিও ইররাজাবালা। তিনি এই ভাস্কর্যটিকে ৩০ বছর আগে তৈরি করেছিলেন। ভাস্কর্যটিকে দেখলে মনে হবে বালির তৈরি, কিন্তু এটিকে সুবিশাল লৌহ কাঠামোর উপর তৈরি করা হয়েছে। মরুভূমিতে আবহাওয়া পরিবর্তনের কারণে ভাস্কর্যটির যাতে না ক্ষতি হয় তারও ব্যাবস্থা করেন ওই ভাস্করশিল্পী।
ভাস্করশিল্পী এই ভাস্কর্যের মাধ্যমে এক মানবিকতার দৃশ্য ফুটিয়ে তোলেন। মহাবিশ্বের কাছে মানুষ যে কতটা ক্ষুদ্র তা এই ভাস্কর্যটিতে তুলে ধরেছেন শিল্পী। শিল্পী আরও কয়েকটি বিষয় তুলে ধরেছেন এই ভাস্কর্যের মাধ্যমে। এখানে মানবাধিকারের বিষয়গুলি ফুটিয়ে তোলা হয়েছে। এই ভাস্কর্যটি যেনো অন্যায়, নির্যাতন, একাকিত্ব ইত্যাদি বিষয়ের বিরুদ্ধে। সমুদ্র থেকে ১ হাজার ১০০ মিটার উচ্চতার এই ভাস্কর্যটিকে দেখতে যান বহু পর্যটক। পর্যটকরা এই ভাস্কর্যে নানা চিত্রকর্ম তুলে ধরে। ফলে এই ভাস্কর্যটির সৌন্দর্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে।







