খেলাধুলা

সুপার কাপেই মরশুমের প্রথম ডার্বি! কোয়ার্টারে দুই প্রধানের মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা

ভারতীয় ফুটবলের অন্যতম আকর্ষণীয় টুর্নামেন্ট সুপার কাপ ২০২৫-এর সূচি প্রকাশ্যে আসতেই উত্তেজনা তুঙ্গে। এবারের আসর অনুষ্ঠিত হতে চলেছে সম্পূর্ণ নকআউট পদ্ধতিতে। ফলত, প্রথম থেকেই শুরু হবে হাড্ডাহাড্ডি লড়াই। ২০ এপ্রিল শুরু হওয়া এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যেতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগানের—যা নিঃসন্দেহে বাড়িয়ে দেবে উত্তেজনার পারদ।

ঘোষিত সূচি অনুযায়ী, ২০ এপ্রিল বিকেল ৪:৩০ টায় ইস্টবেঙ্গলের মুখোমুখি কেরালা ব্লাস্টার্স। একই দিন রাত ৮ টায় মাঠে নামবে মোহনবাগান, যারা খেলবে আই লিগের তিন দলের মধ্যেকার একটি দলের বিরুদ্ধে। প্রতিপক্ষ ঠিক হবে ৯ এপ্রিলের ড্রয়ের মাধ্যমে। সম্ভাব্য প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স, গোকুলম কেরালা বা ইন্টার কাশি—তিন দলই মরিয়া আইএসএল প্রতিদ্বন্দ্বীদের হারাতে।

২০-২৪ এপ্রিল চলবে প্রি-কোয়ার্টার পর্ব। কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল হবে সেমিফাইনাল এবং ৩ মে ফাইনাল। ম্যাচগুলিতে অতিরিক্ত সময় না রেখে সরাসরি ট্রাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তির সিদ্ধান্তে রোমাঞ্চ বহুগুণ বেড়েছে।

এছাড়া গোয়া, বেঙ্গালুরু, মুম্বই, ওড়িশা, জামশেদপুর, নর্থইস্ট ইউনাইটেড—সব বড় দলই নামছে প্রথম রাউন্ডেই। মোহনবাগান-ইস্টবেঙ্গল যদি প্রথম ম্যাচ জিতে যায়, তাহলে কোয়ার্টারে দেখা নিশ্চিত। কলকাতা ময়দানের মহারণ তাই হয়তো আসছে এপ্রিলের মধ্যেই!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.