রাজ্য

‘এক দেশ, এক ভোট’ বিল পেশ লোকসভায়; ‘এর বিরুদ্ধে লড়াই চলবে’, বিস্ফোরক অভিষেক

‘এক দেশ এক নির্বাচন’ সরাসরি গণতন্ত্রের উপর আঘাত, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হুঁশিয়ারির সুরে অভিষেকের পোস্ট, ‘তবে বাংলাও চুপ করে বসে থাকবে না। এর বিরুদ্ধে লড়াই চলবে।’

উল্লেখ্য, তুমুল আপত্তির মাঝেই মঙ্গলবার লোকসভায় ‘এক দেশ, এক ভোট’ সংক্রান্ত বিল পেশ করল কেন্দ্র। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল সংবিধান সংক্রান্ত বিলটি পেশ করেন। বিল পেশ হতেই হট্টগোল শুরু হয়। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্য দলগুলিও সেই বিলের বিরোধিতা করে।

অভিষেকের মন্তব্য, ‘এটা শুধু গণতন্ত্রের উপর আঘাত নয়, এতদিন ধরে দেশের গণতন্ত্রকে মজবুত করে তুলতে দেশের মনীষীরা যে এত সংগ্রাম করেছেন, তা আজ তছনছ হতে চলেছে’।

বিলের সমালোচনায় সামিল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তাঁর উবাচ, ‘মনে রাখা দরকার, রাজ‍্য সরকার বা বিধানসভা সংসদের অধীনে নয়। বিধানসভা স্বায়ত্তশাসিত। তাই তার উপর হস্তক্ষেপ চলতে পারে না। বস্তুত এটা এক ব‍্যক্তির স্বপ্নপুরণ ছাড়া আর কিছু নয়।’

অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য, ‘প্রধানমন্ত্রী নিজে ক‍্যাবিনেট বৈঠকে বলেছেন এই বিলের বিস্তারিত চর্চার জন‍্য জেপিসিতে পাঠানো হোক। আমি কেন্দ্রীয় মন্ত্রীকে বলছি, যদি জেপিসির প্রস্তাব করেন তাহলে, এই আলোচনা এখনই শেষ হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.