২৪ এর লোকসভা নির্বাচনে সকলকে লাগিয়ে দিয়েছে ইন্ডিয়া জোট। এই লোকসভা ভোটের ফলাফলে উল্লেখ জনক ভাবে প্রভাব ফেলতে পেরেছে। তারপর থেকেই চর্চায় উঠে এসেছে এই ইন্ডিয়া জোট। এবার প্রশ্ন উঠেছে কে হবে এই জোটের মুখ? সেই নিয়ে এবার স্পষ্ট মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অনেকদিন ধরেই জোর জল্পনা শুরু হয়েছে, ইন্ডিয়া যেতে প্রধান মুখ নিয়ে। এই জোটের মধ্যে অন্যতম সর্বভারতীয় শক্তিশালী দল হল কংগ্রেস। তবে বর্তমানে অনেকেই তাদের নেতৃত্বকে মানছে না। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব ইন্ডিয়া জোটের মুখ হবার জন্য। তখনই তিনি স্পষ্ট জানিয়েছেন এই দায়িত্ব তিনি নিতে পারেন তবে পশ্চিমবঙ্গ ছেড়ে তিনি যাবেন না। বাংলায় থেকে সেই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তৃণমূলের সুপ্রিমো। ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করতে চাইলেও কংগ্রেস তাদেরকে আঞ্চলিক দল হিসেবে কর্নার করার দিকেই হাঁটছে। তবে এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পর্শ জানালেন কোন দলকেই ছোট করা উচিত নয়। যেই ভুল সব সময় বিজেপি ও কংগ্রেস করে থাকে। এমনকি অভিজ্ঞতা নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে রাখলেন অভিষেক বন্দোপাধ্যায়।
এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ” মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী। আগে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও সামলেছেন। জোটের অন্যতম অভিজ্ঞ রাজনীতিবিদ তিনি। এটা নিয়ে ইন্ডিয়া জোটের বসে বিস্তারিত আলোচনা করা উচিত। কোনও দলই ছোট নয়। ইন্ডিয়া জোটের তৃণমূলই একমাত্র দল যারা বিজেপি এবং কংগ্রেস দুজনকেই হারিয়েছে। যা তৃণমূলের শক্তির প্রমাণ। আঞ্চলিক দলকে গুরুত্ব না দেওয়ার ভুল কংগ্রেস-বিজেপি দুজনেই করেছে। আমরা মানুষের ভোটে জিতে এখানে এসেছি। ২৯ জন প্রতিনিধি আছে আমাদের। তৃণমূলকে ছোট করে দেখা উচিত না। দেশজুড়ে অন্যান্য দল ভাঙিয়ে শক্তি বাড়ায় বিজেপি। অন্যান্য দলের নেতানেত্রীরা বিজেপিতে যোগ দেন। কিন্তু তৃণমূলই একমাত্র দল যারা বিজেপির সাংসদ সংখ্যা কমিয়েছে। তাদের একের পর এক নেতা তৃণমূলে যোগ দিয়েছেন।”







