রাজ্য

রাজ্যের তিন মন্ত্রীর জেল মুক্তি নিয়ে সংসদ ভবনে ধরনা

২০২২ সালে গ্রেফতার হয়েছে একের পর এক রাজ্যের শাসক দলের হেভিওয়েট নেতা ও মন্ত্রী। প্রায় এক বছর পেরোতে চলল তারা জেলবন্দি রয়েছে। তাই এবার সংসদ ভবনে তাদের জেল মুক্তির দাবিতে ধরনা শুরু হতে পারে। যার জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গেল প্রস্তুতি।

গত বছরের অর্ধেক পেরোতে না পেরেতেই চোখে পরেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জোড় তৎপরতায়। তাদের হাতে গ্রেপ্তার হয়েছে তৃণমূলের একাধিক মন্ত্রী ও দাপটে নেতা। ২২ জুলাই তৎকালীন শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ অর্থ। এরপর ২৩ জুলাই শিক্ষায় নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয় তৃণমূলের মহাসচিব।

তারপরে জোর কদমে শুরু হয় ইডি সিবিআইএর একের পর এক রাজ্যের হেভিওয়েট গ্রেপ্তার। পরের মাসে ১১ তারিখ কেন্দ্রীয় সংস্থার হাত পরে বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডলের ওপর। বোলপুরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে গরু পাচার মামলায় গ্রেফতার করে তাকে। সর্বোপরি রেসন দুর্নীতির অভিযোগে জেলবন্ধি রয়েছে বর্তমান বনমন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

এই বিষয়গুলি নিয়ে রাজনৈতিক মহলে জোর তার শোরগোল পরে গিয়েছে। এমনকি ভোটের প্রচারের সময় এই জেল বন্দি মন্ত্রী ও নেতাদের নিয়ে বারংবার রাজ্যের শাসক দলকে বিধেছে বিরোধী দলগুলি। এবার সেই কারণেই সংসদ ভবনের সামনে শুরু হয়ে গেছে ধরনার প্রস্তুতি। তার জন্য ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বিভিন্ন প্ল্যাকার্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.