রাজনীতিরাজ্য

ফুরফুরা শরিফের পীরজাদা কাশেম তৃণমূলের রাজ্য সম্পাদক, বললেন– “মানুষের জন্য কাজ করতেই রাজনীতিতে পা রেখেছি”

বহুদিনের জল্পনার অবসান। ফুরফুরা শরিফের পীরজাদা কাশেম সিদ্দিকী এখন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক। মাস তিনেক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইফতারে তাঁর উপস্থিতি রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তুলে দিয়েছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা করল তৃণমূল, কাশেম এখন দলের রাজ্যস্তরের গুরুত্বপূর্ণ মুখ।

তবে কেন রাজনীতিতে এলেন? কাশেমের সোজাসাপ্টা জবাব, “২৮ বছর ধর্মসভা করেছি। কিন্তু মানুষের পাশে দাঁড়াতে গেলে দলীয় প্ল্যাটফর্ম দরকার। তাই সিদ্ধান্ত নিয়েছি। ফুরফুরা শরিফেও অনেক কাজ বাকি। সেই কাজ শেষ করতেই আমি দলে এসেছি।”

তৃণমূলের বিরুদ্ধে একসময় সরব কাশেম জানিয়ে দিলেন, মানুষের স্বার্থে ভবিষ্যতেও প্রতিবাদ করবেন। বললেন, “যেখানে মানুষ বিপদে পড়বে, আমি পাশে থাকব। প্রতিবাদ করব।”

মুখ্যমন্ত্রীর ফুরফুরা সফরের সময়ই কি এই সিদ্ধান্ত হয়েছিল? কাশেম বলেন, “তখন কিছু বলেননি। আজ দায়িত্ব দিয়েছেন। আমি খুশি, আমার পরিবার খুশি।”

আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে বললেন, “সিদ্ধান্ত নেবে দল। আমি প্রস্তুত।”

তবে ভাই নওশাদ সিদ্দিকীর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতেই কাশেম বলেন, “ও আমার ছোট ভাই। সম্পর্ক ভালো।” কিন্তু একইদিনে নওশাদ পোস্ট করলেন, “কাপে কিন্তু চা নেই!”

রাজনৈতিক মহলে এই নিয়েই শুরু হয়েছে নতুন আলোচনা—ফুরফুরা শরিফের দুই ভাইয়ের পথ কি এবার ভিন্ন হবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.