নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকের সভাকক্ষে থ্রি ম্যান কমিটিকে নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুক্রবার।
আলোচনা সভার শুরুতেই ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানান, মেমারি-২ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর সৈকত মাজি।
আদিবাসী সম্প্রদায়ের জমি বিবাদ নিয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী সম্প্রদায় ভুক্ত মানুষ জনের জমি অপর জনের নামে রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা।
এইদিনের আলোচনার মাধ্যমে তাঁরা সকলে সন্তুষ্ট হয়েছেন বলেও জানানো হয় আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেমারি দু’নম্বর ব্লকের সমষ্টির উন্নয়ন আধিকারিক ডক্টর সৈকত মাজি, সাতগাছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক বুদ্ধদেব ঢুলি, সাতগেছিয়া ভূমিও রাজস্ব দপ্তরে আর ,ও , বোহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসমত মোল্লা, দিসম আদিবাসী গাঁওতার রাজ্য সভাপতি লবণ হাঁসদা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।







