বিনোদন

কোন সিনেমায় বিভিন্ন চরিত্র দেখা যাবে নায়ক সোহমকে?

অভিনেতাদের গল্প অনুযায়ী বিভিন্ন চরিত্রে দেখা যায়। এমনকি অনেক অভিনেতাকেই দেখা যায় প্রত্যেকটা সিনেমায় নতুন ভূমিকায় ধরা দিতে। তবে এবার সিনেমা প্রেমীদের চমক দিল অভিনেতা সোহম। একটা সিনেমার মধ্যেই বিভিন্ন ধরনের চরিত্রে ধরা দিতে চলেছেন অভিনেতা। কোন সিনেমায় বিভিন্ন চরিত্রে ধরা দেবেন নায়ক?

সিনেমা হোক কিংবা টেলিভিশন সেখানে তো অভিনেতাদের বিভিন্ন চরিত্রে দেখা যায়। এমনকি বাস্তব জীবনেও অনেক সময় পরিস্থিতি অনুযায়ী একটা মানুষকে বিভিন্ন ভূমিকায় নিজেকে তুলে ধরতে হয়। বাস্তব হোক কিংবা পর্দা সব জায়গায় নিজেকে বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করার জন্য তৈরি রাখতে হয়। এবার সেরকমটাই দেখা যেতে চলেছে অভিনেতা সোহমের একটি সিনেমায়। অভিনেতা নিজের ৪১ বছর জন্মদিনেই সেই চমক দিলেন দর্শক মহলকে।

অভিনেতা সোহম নিজের জন্মদিনটা অন্যান্য সেলিব্রিটিদের মতো ধুমধাম করে পালন করেন না। আর পাঁচটা সাধারন মানুষের মতোই বউয়ের হাতে পঞ্চমাঞ্জনের রান্না ও মায়ের হাতের পায়েস দিয়ে পালন করে থাকেন। বলাই যায় নায়ক নিজের জন্মদিনটা ছিমছাম উদযাপন করেন। এবার সেই দিনেই সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন সিনেমা ‘বহুরূপে’র পোস্টার ফেইসবুকের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন। যেখানে অভিনেতাকে দেখা গিয়েছে বিভিন্ন চরিত্রে। সেই পোস্টের দেখার পর সিনেমা নিয়ে মানুষের মধ্যে উৎকণ্ঠা আরো বেড়ে গেছে।

ফেইসবুকে পোস্টে অভিনেতা সোহম চক্রবর্তী লিখেছেন, “এমন কাজ জীবনে প্রথমবার করলাম। একই ছবিতে সাতটা চরিত্র। আমার নতুন ছবি ‘বহুরূপ’ আসতে চলেছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.