খেলাধুলা

মাত্র ১৫ টাকায় দেখুন ইস্টবেঙ্গলের এএফসি কাপ মহারণ, জানুন সহজ পদ্ধতি!

আজ ৫ মার্চ, বুধবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি ও এফসি আরকাদাগ। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচ সরাসরি দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

কীভাবে দেখবেন ম্যাচ?

মোবাইলে দেখতে হলে প্রথমে ফ্যানকোড অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর মোবাইল নম্বর দিয়ে লগইন করে ‘ইস্টবেঙ্গল’ লিখে সার্চ করলেই ম্যাচের লিংক পাওয়া যাবে। সেখানে গিয়ে ১৯ টাকা দিয়ে ম্যাচ পাস কিনতে হবে। তবে প্রথমবার ম্যাচ পাস কিনলে ২০% ছাড় মিলবে, ফলে খরচ হবে মাত্র ১৫ টাকা।

টিভিতে দেখতে হলে প্রথমে টিভিতে ফ্যানকোড অ্যাপ ইন্সটল করতে হবে। ম্যাচ পাস কেনার সময় স্ক্রিনে দেখানো কিউআর কোডটি মোবাইল স্ক্যানার দিয়ে স্ক্যান করে ফোন থেকেই পেমেন্ট সম্পন্ন করা যাবে।

ইস্টবেঙ্গলের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জয় পেলেই সেমিফাইনালে যাওয়ার পথ আরও মসৃণ হবে। ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর লক্ষ্য নিয়েই নামবে লাল-হলুদ ব্রিগেড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.