চারপাশে যখন লটারির দুনিয়ায় হার-জিতের খেলা, তখন সেহারা বাজারে রেলগেট এলাকায় ঘটে গেল এক অভাবনীয় ঘটনা! মাত্র ৩০ টাকার একটি লটারি টিকিট কেটে রাতারাতি কোটিপতি হয়ে উঠলেন এক সাধারণ মানুষ। ভাগ্য বদলের এই অলৌকিক ঘটনার কেন্দ্রে ‘রাজ এন্টারপ্রাইজ’— যাদের বিক্রি করা টিকিটে উঠে আসে এক কোটি টাকার প্রথম পুরস্কার!
জানা গিয়েছে, সেহারা বাজারের রাজ এন্টারপ্রাইজ থেকে টিকিটটি পাঠানো হয় বাঁকুড়া মোড়ে। সেখানকার ডালিম লটারির সেলারের হাত ধরেই টিকিটটি বিক্রি হয় এবং সেখান থেকেই উঠে আসে বছরের নবম প্রথম পুরস্কারপ্রাপ্ত টিকিট।
লটারির লাভ-ক্ষতি নিয়ে যখন নানান বিতর্ক, তখন রাজ এন্টারপ্রাইজের মালিকের সোজাসাপটা বক্তব্য, “কাউকে জোর করে লটারি কাটতে বলা হয় না। সরকার অনুমোদিতভাবে সমস্ত নিয়ম মেনে এই ব্যবসা চলে। ভাগ্য কার কবে খুলবে, তা কেউ জানে না।”
এই ঘটনার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে লটারির ভবিষ্যৎ। কেউ বলছেন, “এ তো একেবারে সিনেমার গল্প”, কেউ আবার বলছেন, “এটাই প্রমাণ করে, ভাগ্য একদিন বদলাতেই পারে!”
একদিকে যখন লটারি অনেকের কাছে ধ্বংসের নামান্তর, অন্যদিকে এই ঘটনা প্রমাণ করে, কখনও কখনও ছোট একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো জীবন। ভাগ্যের খেলার এই চমকপ্রদ গল্প এখন সারা সেহারা বাজারে চর্চার কেন্দ্রবিন্দু!







