জেলা

মেদিনীপুরে রথযাত্রা উৎসবে বিশেষ সংযোজন; শহরের রাস্তায় নামবে ইস্কনের রথ!

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : আজ রথযাত্রা। পূরী থেকে মাহেশ, শ্রীরামপুর থেকে মেদিনীপুর সর্বত্র এখন সাজো সাজো রব। মেদিনীপুর শহরে এবার রথযাত্রায় বিশেষ আকর্ষন থাকছে। এই প্রথমবার শহরের রাস্তায় নামবে ইস্কনের রথ। সেই রথ সাজিয়ে তোলার কাজে হাত লাগিয়েছেন ইস্কনের ভক্ত থেকে সেবকরা। সমস্ত রীতি মেনেই পূজো করা হবে রথটিকে। রথে চড়েই আজ মাসির বাড়ী রওনা দেবেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা।

এই রথ দেখতে ব্যাপক জনসমাগম হবে বলে মনে করেছেন উদ্যোক্তারা। ইতিমধ্যে রথকে কেন্দ্র করে মেদিনীপুর পুরসভার তরফে ঘোষনা করা হয়েছে, বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত টোটো অটো সহ কোনোরকম যাত্রীবাহী বা পন্যবাহী গাড়ী চালানো যাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.