মোবাইল চুরির অভিযোগে ১৩ বছরের নাবালিকাকে বেধড়ক মারধোর করে প্রতিবেশীরা। মার যাওয়ায় বুধবার সকালে জিবি হাসপাতালে মৃত্যু হয় ওই ছাত্রীর। মৃতের নাম কণিকা নমঃ।দক্ষিন চড়িলামের কড়ইমুড়া স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পাঠরত ছিল।
পরিবারের সুত্রে জানা যায়,একই গ্রামের বিশু দাস, শিখা দাস, অভিজিত দাস ও গৌতম দাস ওই নাবালিকার বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ তুলে। তারপর ওই নাবালিকাকে ওই চার অভিযুক্তরা বেধড়ক মারধর করে। ফলে গুরুতর আহত হয় ওই নাবালিকা। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় দুদিন মৃত্যুর সাথে পঞ্জা লড়ে মৃতা। তারপরেই মৃত্যু হয় তার।ওই নাবালিকার মৃত্যুর জন্য দায়ী চারজনকে উপযুক্ত শাস্তি প্রদান করার দাবী জানিয়েছেন এলাকাবাসীরা। নাবালিকার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্যরা।







