রাজনীতিরাজ্য

রাজ্যে ঘটে চলা বিভিন্ন বিষয় প্রসঙ্গে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ

এদিন ফের ইকোপার্কে সাংবাদিকদের সামনাসামনি হয়ে বিভিন্ন বিষয়ে সরব হন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

দিলীপের উবাচ, ‘বাংলার প্রথম সরকার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাদের মন্ত্রী ছিলেন। তখন সরকারে থাকা হিন্দু বিধায়করা পশ্চিমবঙ্গ তৈরির জন্য ভোট দিয়েছিলেন। বঙ্গভঙ্গের পর হিন্দু প্রধান অংশ নিয়ে পশ্চিমবঙ্গ। জ্যোতিবাবুরা পর্যন্ত, হিন্দু বাংলা তৈরি করার জন্য ভোট দিয়েছিলেন। মোট ২০ জন। তখন থেকেই পশ্চিমবঙ্গের ধারণা তৈরি হয়। দেশ ভাগ হয়েছে তার পরে। তাই, পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার একটা দিন আছে। মমতা ব্যানার্জি ইতিহাস ঘেঁটে দিতে চাইছেন। এটা ঐতিহাসিক সত্য। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন বলে হিন্দু বাঙালি হোম ল্যান্ড পেয়েছে। নাহলে সবাই উদ্বাস্তু হয়ে যেত। মমতা ব্যানার্জি আপত্তি জানানোর কে? উনি আজ আছেন, কাল থাকবেন না। ইতিহাস থেকে যাবে। আর উনি নিজে একদিন ইতিহাস হয়ে চলে যাবেন। তাই এসব চেষ্টা যেন উনি না করেন’।

নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলবের প্রস্তুতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সেই বিষয় প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, ‘চুরি করলে ধরা পড়লে তদন্ত হলে রাজনৈতিক অভিসন্ধি হয়! লুঠপাট করেছেন, হাজার হাজার কোটি টাকা ঝেড়েছেন। এখন রাজনৈতিক অভিসন্ধি বললে লোকে মানবে? মানুষ অপেক্ষা করে আছে, কবে এই শয়তানগুলো জেলে যাবে’।

কেন্দ্রীয় বাহিনী নিয়ে শীর্ষ আদালত – ‘কোর্টে যাওয়ার সুযোগ ছিল, তাই গিয়েছেন। কিন্তু কেন গিয়েছেন? রাজ্যের ১০ কোটি মানুষ চাইছে কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হোক। রাজ্য সরকার তা চাইছে না। তাই কমিশনও চাইছে না। কমিশন কি রাজ্যের হয়ে কাজ করছেন? এটাই প্রশ্ন’।
এহেন বিভিন্ন বিষয় নিয়ে আজ ফের বিস্ফোরক মতামত প্রকাশে সামিল থাকলেন দিলীপ ঘোষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.